সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৬:০৪
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

করোনা ভাইরাসে আক্রান্ত নতুন দুই রোগী শনাক্ত: স্বাস্থ্যমন্ত্রী

ডেক্সরিপোর্ট  দেশে করোনা ভাইরাসে আক্রান্ত নতুন দুই রোগী শনাক্ত হয়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। শনিবার (১৪মার্চ) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী।

তিনি জানান, ইতালি ও জার্মানি থেকে আসা দুই বাংলাদেশির দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

এর আগে গত ৮ মার্চ দেশে প্রথমবারের মতো করোনা ভাইরাসে আক্রান্ত তিন জন রোগী শনাক্তের ঘোষণা দিয়েছিল সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। তাদের মধ্যে দুজন সম্প্রতি ইতালি থেকে দেশে ফেরেন। এ তিনজনের মধ্যে দুজন সুস্থ হয়ে গেছেন বলে শনিবার জানান আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সাব্রিনা ফ্লোরা।

প্রসঙ্গত, ভাইরাস আক্রান্ত হয়ে উৎপত্তিস্থল চীনে ৩১৭৬ জনসহ বিশ্বে এ পর্যন্ত মোট পাঁচ হাজার লোকের মৃত্যু হয়েছে। ইতিমধ্যে করোনা ১২১টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এবং সংক্রমিত হয়েছে এক লাখ ৩৪ হাজার তিনশ জন।