সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১০:৪৩
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ৫

অনলাইন ডেস্ক  যুক্তরাষ্ট্রের মিসৌরি রাজ্যে বন্দুক হামলার ঘটনায় হামলাকারী ও পুলিশ কর্মকর্তাসহ কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার এই হামলার ঘটনায় আহত হয়েছেন আরো দু’জন।

হামলার বিষয়ে মিসৌরি রাজ্যের পুলিশ প্রধান পল উইলিয়ামস বলেন, শহরে বেশ কয়েক জায়গায় বন্দুক হামলা চালানোর খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। তখন দুজন পুলিশ কর্মকর্তা বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ হন। পরে একটি দোকান থেকে হামলাকারীসহ চারজনের মরদেহ উদ্ধার করা হয়। হামলাকারী আত্মহত্যা করেছেন বলে মিসৌরি পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে। এদিকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নেয়ার পর মারা যান ক্রিস্টোফার ওয়ালস নামের এক পুলিশ কর্মকর্তা।

এই হামলার ঘটনায় তদন্ত চালানো হচ্ছে বলে মার্কিন পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে।