সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১০:৪৫
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

ভারতে করোনাভাইরাসে আক্রান্ত আরও একজনের মৃত্যু

অনলাইন ডেস্ক  বিশ্বে মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভারতে আরও একজনের মৃত্যু হয়েছে।

ভারতে এ ভাইরাসে সর্বোচ্চসংখ্যক আক্রান্ত রোগীদের মধ্যে মহারাষ্ট্রে তৃতীয় মৃত্যুর ঘটনা ঘটল।

এ নিয়ে করোনাভাইরাসের কারণে কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে দেশটিতে মৃত্যুর সংখ্যা দাঁড়াল তিনজনে।

এর আগে গত সপ্তাহে কর্নাটকে ৬৮ বছরের বৃদ্ধ ও দিল্লিতে ৭৬ বছরের এক বৃদ্ধার মৃত্যু হয়।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, মহারাষ্ট্রের কস্তুরবা হাসপাতালে সোমবার ৬৪ বছর বয়সের ওই নারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। ওই নারীর ছেলেও এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

ভারতে এ পর্যন্ত ১২৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। দেশটির মহারাষ্ট্র রাজ্যে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। এ পর্যন্ত ৩৯ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ওই রাজ্যে।