শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১০:৫৯
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

দর্শনার্থীদের জন্য বন্ধ থাকছে তাজমহল

অনলাইন ডেস্ক  প্রতিদিন অসংখ্য দেশি-বিদেশি পর্যটক তাজমহল পরিদর্শনে আসে। তাদের মাধ্যমে ভাইরাসটি ছড়িয়ে পড়তে পারে, এমন শঙ্কা থেকে তাজমহল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ভারতীয় পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, করোনা ভাইরাস মহামারি আকার ধারণ করায় এর সংক্রমণ রুখতে আপাতত দর্শনার্থীদের জন্য বন্ধ থাকছে তাজমহল।

আপাতত ভারত বিদেশি পর্যটকদের প্রবেশের ক্ষেত্রে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে। ইউরোপীয় ইউনিয়ন, ইউরোপীয়ান ফ্রি ট্রেড অ্যাসোসিয়েশন, তুরস্ক ও ব্রিটেন থেকে যাত্রী নিয়ে আসা সমস্ত বিমান বাতিলের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার।

সংযুক্ত আরব আমিরশাহী মিরাত, কাতার, ওমান ও কুয়েত থেকে আগত মানুষজনকে ভারতে পৌঁছানোর পর বাধ্যতামূলকভাবে ১৪ দিনের জন্যে কোয়ারেন্টিন করে রাখা হবে বলেও ঘোষণা করা হয়েছে। চীন, ইতালি, ইরান, দক্ষিণ কোরিয়া, ফ্রান্স, স্পেন এবং জার্মানি থেকে ভারতে আসা মানুষের ক্ষেত্রেও একই ধরনের বিধিনিষেধ প্রযোজ্য। বাংলাদেশ ও মিয়ানমার থেকে ভারতে প্রবেশের সীমান্ত অঞ্চলগুলি আপাতত বন্ধ রাখা হয়েছে।