শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং, রাত ৮:২৮
শিরোনাম :
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী অসহায় হেলেনার পাশে ইউএনও ফরিদা, উপহার পেলেন রেইনকোট-মোবাইল-খাবার

করোনা সন্দেহে রংপুর বিভাগীয় কমিশনার হোম কোয়ারেন্টাইনে

ডেক্সরিপোর্ট  মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে রংপুরের বিভাগীয় কমিশনার তরিকুল ইসলামকে নিজ বাসভবনে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. আমিন আহাম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

বিভাগীয় কার্যালয় সূত্রে জানা গেছে, বিভাগীয় কমিশনার তরিকুল ইসলাম সরকারি কাজে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। সেখান থেকে মঙ্গলবার ফিরে অসুস্থ অনুভব করলে তাকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

এ ব্যাপারে বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তা ডা. আমিন আহাম্মেদ জানান,বিদেশ থেকে ফিরলেই তাকে হোম কোয়ারেন্টাইনে থাকার সরকারি নির্দেশনা অনুযায়ী তিনি বাসায় অবস্থান করছেন। তাকে ১৪ দিন সেখানেই অবস্থান করতে হবে।

উল্লেখ্য, সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) এর তথ্য মতে, এখন পর্যন্ত দেশে মোট করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১০, আইসোলেশনে আছেন ১৬ জন, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন ৪৩।