শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং, রাত ৯:১২
শিরোনাম :
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী অসহায় হেলেনার পাশে ইউএনও ফরিদা, উপহার পেলেন রেইনকোট-মোবাইল-খাবার

মুজিববর্ষে কেশবপুর আল আমিন দাখিল মাদ্রাসায় বৃক্ষ রোপন কর্মসূচী পালিত

নিজস্ব প্রতিবেদক  হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে পটুয়াখালী সদর উপজেলার কেশবপুর আল আমিন দাখিল মাদ্রাসায় বৃক্ষরোপন কর্মসূচী পালিত হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ১০ টায় মাদ্রাসার মাঠে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্ধোধন করেন মাদ্রাসার সুপার মাওলানা ইউনুস আলী।

পরে মাদ্রাসার সকল শিক্ষার্থীদের নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন,মাদ্রাসার শিক্ষক ইব্রাহিম খলিল, হুমায়ুন কবির,জাকির হোসেন,ক্বারী আ: মতলেব প্রমুখ।