সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১১:১৯
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

আগৈলঝাড়ায় বিপুল পরিমান গাঁজা ও ইয়াবাসহ মাদক সম্রাট মতি গ্রেফতার

ডেক্সরিপোর্ট  বরিশালের আগৈলঝাড়া থানা পুলিশ অভিযান চালিয়ে মাদক সম্রাটখ্যাত একাধিক মাদক মামলার আসামী গাঁজা মতিকে এক সহযোগীসহ গ্রেফতার করেছে। এঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।

আগৈলঝাড়া থানা অফিসার ইন চার্জ মো. আফজাল হোসেন জানান, মাদক বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার রাত সোয়া ১১টার দিকে পুলিশের একটি দল উপজেলার কালুড়পাড় চৌরাস্তা এলাকায় অভিযান চালায়। অভিযানে গৈলা ইউনিয়নের সুজনকাঠী গ্রামের মজিবর সরদারের ছেলে মাদক সম্রাট খ্যাত মতি সদার (৫০)কে তার সহযোগীসহ ২০পিচ ইয়াবা ও ১কেজি ১০গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত মতির বিরুদ্ধে আগৈলঝাড়া থানাসহ বিভিন্ন থানায় আটটি মাদকের মামলা রয়েছে।

গ্রেফতারকৃত মতির অন্যতম সহযোগী হলো একই উপজেলার দক্ষিন জোবারপাড় গ্রামের সুশীল সাহার ছেলে সাগর সাহা।
এঘটনায় বৃহস্পতিবার সকালে এসআই জসীম উদ্দিন বাদী হয়ে দুই জনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নাসির জানান, গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে।