সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১১:১৯
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

চরফ্যাসনে চকলেটের প্রলোভনে শিশুকন্যাকে ধর্ষণের চেষ্টায় মামলা দায়ের

ভোলা প্রতিনিধি  ভোলার চরফ্যাসনের জিন্নাগড় ইউনিয়নের ৩নং ওয়ার্ডে ৪ বছরের এক শিশুকন্যাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ছালামিন(২০) নামের এক বখাটে যুবককে আসামী করে মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার(১৯মার্চ) দুপুরে শিশুকন্যার মা বাদি হয়ে চরফ্যাসন থানায় মামলাটি দায়ের করেন।

গত ১৬ মার্চ সকালে নিজ বাড়ির পাশের ঘরে নিয়ে শিশুটিকে ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটে। আসামী ছালামিন একই বাড়ির জয়নাল আবেদীন ওরফে জনু হাওলাদারের ছেলে।

এজাহার সূত্রে বলা হয়, শিশুকন্যাটি বাড়ির অন্য শিশুদের সাথে বাগানে খেলতে গেলে চকলেট খাওয়ানোর প্রলোভনে ফেলে একই বাড়ির পাশের ঘরের ছালামিন শিশুকে বাগান সংলগ্ন তার বসত ঘরে নিয়ে যায়। এসময় শিশুটিকে জোর পূর্বক ধর্ষনের চেষ্টা করেন। ঘটনার সময় ঘরটিতে কেউ ছিলেন না। ভিক্টিম শিশুর চিৎকারে শিশুর মা সহ অন্যরা ছুটে এলে লম্পট ছালামিন কৌশলে পালিয়ে যায়।

চরফ্যাসন থানার অফিসার ইনচার্জ(ওসি) সামসুল আরেফিন জানান,শিশু ধর্ষণের চেষ্টার ঘটনায় ছালামিন নামের এক যুবককে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। আসামী গ্রেপ্তারে চেষ্টা চলছে।