সোমবার, ২রা নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৩:২৪
শিরোনাম :
সুরেন্দ্র ভবন ছাত্রাবাসে সিনিয়রের বিরুদ্ধে জুনিয়রকে স্টাম্প দিয়ে আঘাতের অভিযোগ শায়েস্তাবাদে জনগনের আস্থার প্রতীক বিএনপি নেতা চেয়ারম্যান প্রার্থী হেমায়েত হোসেন মুরাদ! বিএম কলেজে ছাত্রীদের জন্য পৃথক পাঠকক্ষ উদ্বোধন করলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী জাবের আহমেদ রাজধানীতে সাত রুটে কোম্পানিভিত্তিক ৮৬১ বাস চালু ৩ দাবিতে ৪ নভেম্বর মাঠে নামছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা মেহেন্দিগঞ্জের পর এবার বাকেরগঞ্জে জামায়াতকর্মী সাজিয়ে ইসলামী আন্দোলনে যোগদানের নাটক দারাজের ‘টপ অ্যাফিলিয়েট অ্যাওয়ার্ড’ ও ‘অ্যাফিলিয়েট স্টার’ সম্মাননা পেলেন ফ্রিল্যান্সার আসিফ আলী বরিশাল বোর্ডে ১১ শিক্ষা প্রতিষ্ঠানের সবাই ফেল,পাশের হার কমে ৪৪.৮৪ শতাংশ বরিশালে বি.এন.খান কলেজের নাম ব্যবহার করে সংখ্যালঘু পরিবারের সম্পত্তি দখল চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন শেরেবাংলা সম্মাননা পেলেন কথা সাহিত্যিক মামুন-অর-রশিদ

যুক্তরাজ্যে করোনায় ৩৯৩ জনের মৃত্যু, মোট ১৮০৮

অনলাইন ডেস্ক  প্রানঘাতী মহামারি করোনা ভাইরাস সংক্রমণে (কোভিড-১৯) যুক্তরাজ্যে ২৪ ঘণ্টায় ৩৯৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দিয়ে দেশটিতে ভাইরাস সংক্রমণে মৃতের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৮০৮ জন।

মঙ্গলবার (৩১ মার্চ) দেশটির স্বাস্থ্য বিভাগের কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

সংবাদে জানানো হয়, ২৪ ঘণ্টায় যুক্তরাজ্যের ইংল্যান্ডে ৩৬৭ জন, স্কটল্যান্ডে ১৩ জন, ওয়েলসে ৭ জন এবং উত্তর আয়ারল্যান্ডে ৬ জনের ভাইরাস সংক্রমণে মৃত্যু হয়েছে।

যুক্তরাজ্যে প্রথম ৩০ জানুয়ারি ভাইরাস সংক্রমণের পর ব্রিটিশ যুবরাজ প্রিন্স চার্লস, প্রধানমন্ত্রী বরিস জনসন, স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানককসহ এ পর্যন্ত দেশটিতে ২২ হাজারের বেশি রোগী কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ১৩৫ জন সুস্থ হয়েছেন।

যুক্তরাষ্ট্রভিত্তিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, মঙ্গলবার পর্যন্ত বিশ্বের ২০০টি দেশ ও অঞ্চলে কোভিড-১৯ ছড়িয়ে পড়েছে। ভাইরাস সংক্রমণে এখন পর্যন্ত ৩৯ হাজার ৪৪ জন মারা গেছেন। চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৭২ হাজার ৪২৬ জন। এ ছাড়া চিকিৎসাধীন অবস্থায় ৫ লাখ ৯২ হাজার ৭১ জন।