সোমবার, ২রা নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১:২৬
শিরোনাম :
সুরেন্দ্র ভবন ছাত্রাবাসে সিনিয়রের বিরুদ্ধে জুনিয়রকে স্টাম্প দিয়ে আঘাতের অভিযোগ শায়েস্তাবাদে জনগনের আস্থার প্রতীক বিএনপি নেতা চেয়ারম্যান প্রার্থী হেমায়েত হোসেন মুরাদ! বিএম কলেজে ছাত্রীদের জন্য পৃথক পাঠকক্ষ উদ্বোধন করলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী জাবের আহমেদ রাজধানীতে সাত রুটে কোম্পানিভিত্তিক ৮৬১ বাস চালু ৩ দাবিতে ৪ নভেম্বর মাঠে নামছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা মেহেন্দিগঞ্জের পর এবার বাকেরগঞ্জে জামায়াতকর্মী সাজিয়ে ইসলামী আন্দোলনে যোগদানের নাটক দারাজের ‘টপ অ্যাফিলিয়েট অ্যাওয়ার্ড’ ও ‘অ্যাফিলিয়েট স্টার’ সম্মাননা পেলেন ফ্রিল্যান্সার আসিফ আলী বরিশাল বোর্ডে ১১ শিক্ষা প্রতিষ্ঠানের সবাই ফেল,পাশের হার কমে ৪৪.৮৪ শতাংশ বরিশালে বি.এন.খান কলেজের নাম ব্যবহার করে সংখ্যালঘু পরিবারের সম্পত্তি দখল চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন শেরেবাংলা সম্মাননা পেলেন কথা সাহিত্যিক মামুন-অর-রশিদ

২৭ ফুট দূরত্ব থেকেও ছড়াতে পারে করোনা!

অনলাইন ডেস্ক  করোনা ভাইরাস ঠিক কতদূর পর্যন্ত ছড়াতে পারে? এ নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী, দুজন মানুষ তিন ফুট দূরত্ব বজায় রাখলেই করোনা সংক্রমণের সম্ভাবনা এড়িয়ে চলা সম্ভব।

তবে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি’র গবেষক বিশ্ব স্বাস্থ্য সংস্থার এমন দাবিকে উড়িয়ে দিয়েছেন।

অধ্যাপক লিডিয়া বুরিবা নামের এমআইটি’র গবেষক জানিয়েছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন পুরানো ধারণার উপর তৈরি। ১৯৩০ সালে পাওয়া তথ্যের উপর ভিত্তি করে ২০২০ সালে নির্দেশিকা জারি করলে চলবে না। লিডিয়া দাবি করেছেন, করোনাভাইরাস সংক্রমণ এড়াতে তিন বা ছয় ফুট দূরত্ব বজায় রাখার যুক্তি একেবারেই নিরাপদ নয়।

গত সপ্তাহে আমেরিকান মেডিক্যাল এসোসিয়েশনের জার্নালে প্রকাশিত বৈজ্ঞানিক প্রবন্ধে তিনি বলেন, দুজন মানুষ ২৩ থেকে ২৭ ফুট দূরত্ব বজায় রাখলেও করোনায় সংক্রমিত হওয়ার সম্ভাবনা থেকেই যায়। করোনাভাইরাস বাতাসে বেশিক্ষণ বাঁচে না, এই যুক্তিও উড়িয়ে দিয়েছেন তিনি। তার দাবি, ঘণ্টার পর ঘণ্টা বাতাসে বেঁচে থাকতে পারে করোনাভাইরাস।

এদিকে লিডিয়া বুরিবার এমন দাবি উড়িয়ে দিতে পারেনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এমআইটি গবেষকের দেওয়া নতুন তথ্যের প্রেক্ষিতে সংস্থার এক বিবৃতিতে বলা হয়েছে, করোনা নিয়ে আরও তথ্য পাওয়া গেলে গাইডলাইনে বদল করা হবে। লিডিয়াও অবিলম্বে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইনে বদল আনার দাবি তুলেছেন।

বিশ্বে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮ লাখ ৬০ হাজার জন। মারা গেছেন ৪২ হাজার মানুষ। নিউইয়র্ক পোস্ট।