রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১:৫৯
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

৪ ঘণ্টা পর্যন্ত ভাইরাসটি থাকতে পারে করোনায় মৃত ব্যক্তির শরীরে

ডেক্সরিপোর্ট  প্রানঘাতী মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত ব্যক্তির শরীরে ২ থেকে ৪ ঘণ্টা পর্যন্ত ভাইরাসটি থাকতে পারে বলে জানিয়েছেন জনস্বাস্থ্য ইনস্টিটিউটের জীবাণুবিদ ডা. খন্দকার মাহবুবা জামান।

রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন।

ডা. মাহবুবা বলেন, ভাইরাসটা সাধারণত জীবিত মানুষ বা প্রাণীর মাধ্যে থাকে। মৃতদেহে ভাইরাস ২ থেকে ৪ ঘণ্টা পর্যন্ত থাকতে পারে। তবে কয়ঘন্টা থাকতে পারে তা সুনির্দিষ্ট করে বলা যাবে না। যখন কোনো মৃত ব্যক্তির শরীর থেকে নমুনা সংগ্রহের দরকার হয়, তখন আমরা ২ থেকে সর্বোচ্চ ৪ ঘণ্টার মধ্যে মৃতদেহ থেকে নমুনা সংগ্রহ করে থাকি। তবে, ওই ব্যক্তি যদি এই ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে থাকেন তাহলে তার নমুনা নাকের মধ্যে থাকে। ওই ভাইরাসটা মৃত হয়ে গেলেও তার নমুনা সংগ্রহ করে পিসিয়ার করে সেটা টেস্ট করা যায়। যদি সেখানে ভাইরাসটি থেকে থাকে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক ব্রিফিংয়ে যুক্ত হন। এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস) ডা. মো. হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।

ডা. হাবিবুর রহমান এ সময় বলেন, ‘এই কয়েকদিন জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন এলাকায় মৃত্যুবরণ করেছেন, গণমাধমের রিপোর্টের ভিত্তিতে আমরা তাদের প্রত্যেকের নমুনা সংগ্রহ করেছি। তাদের কারো শরীরেই করোনা ভাইরাসের উপস্থিতি পাইনি।’ বাসস