রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১:৫৮
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

কঠোর অবস্থানে বরিশাল জেলা প্রশাসন, প্রয়োজন ছাড়া বাহিরে এলে করতে হবে জবাবদিহি

ডেক্সরিপোর্ট  প্রয়োজন ছাড়া বাসার বাহিরে এলে জবাবদিহি করতে হবে, আজ থেকে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর থাকবে।

আজ থেকে সবাই ঘরে থাকবো প্রশাসনকে সহযোগিতা করবো, এবার বাসার বাহিরে এলে জবাবদিহি করতে হবে আজ থেকে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর থাকবে। আপনার ভুলের কারণে কোন অপ্রীতিকর ঘটনা ঘটলে প্রশাসন তার দায় নেবেনা নিজের ফেসবুকে এক স্ট্যাটাসে জানিয়েছেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান।

পাশাপাশি তিনি আরো একটি বার্তায় বরিশাল বাসির প্রতি আহবান জানিয়ে বলেন। দেশে বিদ্যমান করোনা পরিস্থিতি মোকাবেলায় জনপ্রতিনিধি ও স্থানীয় প্রশাসনের সমন্বিত উদ্যোগে সরকারের ইতিবাচক ভাবমূর্তি সৃষ্টি হবে। সেজন্য নিম্নোক্ত কার্যক্রম পরিচালনা করার আহবান রইলো, ১/সামাজিক দূরত্ব নিশ্চিত করতে দরিদ্র ও শ্রমজীবী জনগোষ্ঠীকে এক জায়গায় জমায়েত না করে লত্রাণসামগ্রী তাদের প্রত্যেকের বাড়িতে পৌঁছে দেওয়া, ২/ স্থানীয় প্রশাসনের সম্পৃক্ততার মাধ্যমে ত্রাণসামগ্রী বিতরণের জন্য প্রকৃত দরিদ্র জনগোষ্ঠী বাছাই করা, ৩/ ত্রাণসামগ্রী বিতরণে দ্বৈততা পরিহার করার লক্ষ্যে স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করা, ৪/ সামাজিক নিরাপত্তা বেষ্টনীর বাইরে থাকা দরিদ্র জনগোষ্ঠীকে ত্রাণসামগ্রী প্রদানের জন্য তালিকা তৈরিতে স্থানীয় প্রশাসনের সম্পৃক্ততা।

সকলের সমন্বিত প্রচেষ্টায় করোনা ভাইরাস প্রতিরোধ এবং দরিদ্র ও প্রান্তিক আয়ের জনগোষ্ঠীকে নিরাপদ রাখতে সক্ষম হবো।