রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১:৫৯
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

যানবাহনে সামাজিক দুরত্ব বজায় রাখতে বরিশালে তৎপর ট্রাফিক পুলিশ

নিজস্ব প্রতিবেদক  সড়ক পথে যানবাহনে সামাজিক দুরত্ব বজায় রাখা নিশ্চিত করতে বিএমপি ডিসি ট্রাফিক মোঃ জাকির হোসেনের নের্তৃত্বে নগরীতে অভিযান চালিয়েছে ট্রাফিক পুলিশ।

বৃহস্পতিবার(২ এপ্রিল) সকাল ১০ টায় বরিশাল নগরীর আমতলা মোড়ে এ অভিযান পরিচালিত হয়েছে।

এ সময় ডিসি ট্রাফিক মোঃ জাকির হোসেন মজুমদার বলেন, প্রানঘাতি মহামারী করোনা ভাইরাস একটি ছোয়াছে রোগ।আক্রান্ত ব্যাক্তির সংস্পর্শে আসার মাধ্যমে এ ভাইরাসটি ছড়ায়। এ ভাইরাসের প্রকোপ থেকে রক্ষা পেতে হলে সামাজিক দুরত্ব বজায় রেখে নিজ নিজ ঘরে অবস্থান করতে হবে। সড়ক পথে মোটর সাইকেল ও রিকসায় ২ জন চলাচল করতে পারবেনা। এছাড়াও একাধিক যাত্রী নিয়ে অটোরিক্সা চলাচল রোধে কঠোর অবস্থানে থাকবে পুলিশ।সাধারন জনগনকে সতর্ক করার জন্য এ অভিযান নিয়মিত চলবে।

এ সময় অভিযানে আরও উপস্থিত ছিলেন,সহকারী পুলিশ কমিশনার ট্রাফিক (উত্তর) এ কে এম ফায়েজুর রহমান,টি আই আঃ রহিম,সার্জেন্ট ইজাজ আহমেদ,সার্জেন্ট নজরুল ইসলাম সহ ট্রাফিক পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ।