সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ২:৩০
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

বরিশালে জনসমাগম করায় সাড়ে চার হাজার টাকা জরিমানা,সামাজিক দূরত্ব নিশ্চিত করতে সেনাবাহিনীর টহল

ডেক্সরিপোর্ট  বরিশালে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে জেলা প্রশাসন বরিশালের পক্ষ থেকে বরিশাল নগরীতে ২ টি মোবাইল কোর্ট টিম অভিযান পরিচালনা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২ এপ্রিল)সকাল থেকে নগরীর গুরুত্বপূর্ণ সড়কে, ব্যবসা প্রতিষ্ঠানে অধিক মানুষের সমাগম করা থেকে বিরত থাকার নির্দেশনা পালনের পাশাপাশি গণসচেতনতা সৃষ্টির লক্ষে। জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এস, এম, অজিয়র রহমানের নির্দেশনায় বরিশাল জেলার বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।

মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল মোঃ নাজমূল হুদা এবং মোঃ মারুফ দস্তেগীর। এসময় নগরীর সদর রোড, নতুল্লাবাদ, বিউটি রোড ও কাশীপুর এলাকায় মোবাইল কোর্টের পাশাপাশি করোনা ভাইরাসের প্রাদুর্ভাব সম্পর্কে গণসচেতনতা কার্যক্রম পরিচালনা করা হয়।

উক্ত কার্যক্রম পরিচালনায় করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল মোঃ নাজমূল হুদা। এ সময় বিভিন্ন টি-স্টল, মুদি দোকান ও এলাকার মোড়ে মোড়ে যেখানেই জনসমাগম দেখা গেছে তা ছত্রভঙ্গ করা হয় এবং নিরাপদ দূরত্বে চলার নির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি সবাইকে যৌক্তিক প্রয়োজন ছাড়া ঘরের বাইরে আসতে নিষেধ করা হয়েছে এবং এ আদেশ অমান্যাকরীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়ে দেওয়া হয়।

এসময় নথুল্লাবাদ এলাকায় একটি পণ্যবাহী কাভার্ড ভ্যানে যাত্রী পরিবহন করার দায়ে চালক নাইম রহমান কে সংক্রামক রোগ (নিয়ন্ত্রণ, প্রতিরোধ ও নির্মূল) আইন ২০১৮ এর ২৪ ধারা অনুযায়ী ১ হাজার টাকা জরিমানা করা হয়। প্রসিকিউসন অফিসার হিসাবে সহযোগিতা করেন ডাক্তার মুবিন সিভিল সার্জনের কার্যালয় বরিশাল। আইন-শৃঙ্খলা রক্ষা ও গণসচেতনতা কার্যক্রমে সহযোগিতা করেন বাংলাদেশ সেনাবাহিনীর ৭ম পদাতিক ডিভিশনের লেঃ ইয়াসির আরাফাত সহ তার টিম। অপরদিকে করোনা ভাইরাস পরিস্থিতিতে জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বরিশাল মহানগরীতে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল মোঃ মারুফ দস্তেগীর।

এসময় তিনি নগরীর নতুনবাজার ও হাসপাতাল রোড সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রেখে জনসমাগম করার অপরাধে সংক্রামক রোগ (নিয়ন্ত্রণ, প্রতিরোধ ও নির্মূল) আইন ২০১৮ এর ২৫ ধারা লংঘনের অভিযোগে পপুলার সু কে ৩ হাজার টাকা এবং অন্য একটি দোকানকে ৫০০ টাকা। সর্বমোট ২ টি দোকানে ৩ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড আরোপ করা হয়। এসময় প্রসিকিউশন প্রদান করেন উপ-পরিদর্শক রফিকুল ইসলাম।

আইন শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি টিম।তাছাড়াও নগরীর নথুল্লাবাদ, আমানতগঞ্জ, কাশীপুর, চৌমাথা, রূপাতলী এলাকায় বিভিন্ন টি-স্টল, মুদি দোকান ও এলাকার মোড়ে মোড়ে যেখানেই জনসমাগম দেখা গেছে তা ছত্রভঙ্গ করা হয় এবং নিরাপদ দূরত্বে চলার নির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি সবাইকে যৌক্তিক প্রয়োজন ছাড়া ঘরের বাইরে আসতে নিষেধ করা হয়েছে এবং এ আদেশ অমান্যাকরীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়ে দেওয়া হয়।

অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দয় বলেন, জনগণকে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষায় জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এস, এম, অজিয়র রহমান সদা সচেষ্ট এবং তাঁর নির্দেশনায় নিয়মিত এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।