রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১:৫৭
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

বরিশালে দরিদ্র জনগোষ্ঠীর মাঝে বিএমপি কমিশনারের ত্রান সামগ্রী বিতরন

নিজস্ব প্রতিবেদক  প্রানঘাতী মহামারী করোনা সংকট এড়াতে বরিশালে কর্মহীন শ্রমজীবী দরিদ্র মানুষের মাঝে ত্রান সামগ্রী বিতরন করেছেন বিএমপি কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান।

বৃহস্পতিবার (০২ এপ্রিল) সকাল ১১ টায় বরিশাল পুলিশ লাইন্সে ৩শ’ পরিবারের জন্য পরিবার প্রতি ৫ কেজি চাল, ৩ কেজি আলু, ১কেজি ডাল, ১ কেজি পেঁয়াজ, ১ লিটার সয়াবিন তেল এবং ১ টি করে সাবান প্যাকেটজাত করা হয়।


প্রথম দিন বিতরনের জন্য মেট্রোপলিটনের ৪ থানার থানার অফিসার ইনচার্জদের কাছে ১শ’ পাকেট হস্তান্তর করেন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান। এ সময় মেট্রোপলিটনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ৪ থানার থানার অফিসার ইনচার্জ সংশ্লিস্ট থানা এলাকার কর্মহীন দরিদ্র জনগোষ্ঠীর মাঝে এই ত্রান সামগ্রী বিতরন করবেন।

এ সময় বিএমপি কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বলেন,প্রানঘাতি মহামারী করোনা ভাইরাস সংক্রমন এড়াতে কর্মহীন শ্রমজীবী দরিদ্র জনগোষ্ঠীদের ঘরে ঘরে ত্রান সামগ্রী পৌঁছে দেয়া হবে। এছাড়াও সামাজিক দুরত্ব বজায় রাখা নিশ্চিত করতে সর্বদা জনগনের পাশে থেকে সহায়তা করবে পুলিশ।

এ সময় আরও উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম,উপ-পুলিশ কমিশনার দক্ষিন মোঃ মোকতার হোসেন,কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নুরুল ইসলাম সহ ৪ থানার অন্যান্য কর্মকর্তাবৃন্দ।