সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ২:৩৯
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

নরসিংদীতে কালবৈশাখী ঝড়ে কিশোরীর মৃত্যু, ২ বোন আহত

ডেক্সরিপোর্ট  নরসিংদীতে ঝড়ের সময় দেয়াল চাপা পড়ে এক কিশোরী নিহত এবং তার দুই বোন আহত হয়েছে। ঝড়ে বসতঘরের দেয়াল ধসে পড়ায় ইয়াছমিন (১৪) নামে এক কিশোরী নিহত এবং রত্না (১৬) ও হাসি (১০) নামে তার দুই বোন গুরুতর আহত হয়েছে।

তারা নরসিংদী শহরের বানিয়াছল বালুরচর এলাকার বাসিন্দা চা বিক্রেতা ইয়াছিন মিয়ার সন্তান।

বৃহস্পতিবার সন্ধ্যায় ঝড় শুরু হয়। হঠাৎ ঘরের উঁচু দেয়াল ধসে পড়লে ৩ বোন চাপা পড়ে। তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেয়ার পথে ইয়াছমিনের মৃত্যু হয়।