সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ২:৪০
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

ট্রাক – মোটরসাইকেল মুখোমুখি সংর্ঘষে বরিশালে ২ কলেজছাত্র নিহত

ডেক্সরিপোর্ট  বরিশালের উজিরপুর উপজেলার জয়শ্রী এলাকায় এক মর্মান্তিক সড়ক দূঘটনায় সজিব (১৭) ও আরাফাত হোসেন নামক ২ জন কলেজ ছাত্র’র মূত্যু ঘটেছে।

নিহত সজিব হোসেন ঢাকার একটি প্রাইভেট ইউনিভারসির্টির ছাত্র। সে শিকারপুর বন্দরের মিল ব্যাবসায়ী আকলিমা বেগমের পুত্র।

অপরজন আরাফাত হোসেন (১৭) শিকারপুর বন্দরের সার ব্যাবসায়ী জামান খানের পুত্র। সেও ঢাকার একটি কলেজের ১ম বর্ষেও ছাত্র।

জানাগেছে, করোনার ভাইরাসের কারনে কলেজ বন্ধ’র ছুটিতে সজিব ও আরাফাত হোসেন ক’দিন আগে গ্রামের বাড়িতে চলে আসে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকাল সাড়ে ৪টার দিকে সজিব তার স্কুল বন্ধু আরাফাত হোসেন ও হাসিবকে সাথে করে একটি মটোর বাইক নিয়ে ঘুরতে বের হলে ঢাকা-বরিশাল মহাসড়কের জয়শ্রী এলাকার সাজু পাম্পের সামনে গিয়ে নিজেদের মটর বাইক নিয়ন্ত্রন হারিয়ে একটি ট্রাকের সাথে সংর্ঘষে ঘটনাস্থলেই মটরবাইক চালক সজিব হোসেন (১৭) মরা যায়।

আরাফাত হোসেন (১৭) হাসিব(১৫) গুরুত্বর আহত অবস্থায় স্থানীয়রা উদ্বার করে উজিরপুর হাসপাতালে ভর্তি করেন। তাদের অবস্থা শংকাজনক হওয়ায় দ্রুত বরিশাল শেবাচিমে প্রেরন করা হলে সন্ধ্যার দিকে আরাফাত হোসেন’র মূত্যু ঘটে।

উজিরপুর মডেল থানার ওসি জিয়াউল আহসান ঘটনার সত্যতা স্বীকার করেছেন। সড়ক দূঘটনায় ২ কলেজ ছাত্র নিহত’র সংবাদে শিকারপুর এলাকায় শোকের ছায়ানেমে আসেছে।