রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১:৫৭
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

করোনা প্রতিরোধে বরিশালে রিকশা চালক ও পথচারীদের মাঝে বিএমপি ট্রাফিক পুলিশের মাক্স বিতরন

নিজস্ব প্রতিবেদক  প্রানঘাতী মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে বরিশাল মেট্টোপলিটন পুলিশ বিএমপির ট্রাফিক পুলিশের পক্ষ থেকে রিকশা চালক ও সাধারন পথচারীদের মাঝে মাক্স বিতরন করা হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) বেলা ১১ টায় নগরীর সদর রোড বিবির পুকুরপাড়ে মাক্স বিতরন করেন উপ-পুলিশ কমিশনার(ট্রাফিক) মোঃ জাকির হোসেন মজুমদার।

এ সময় তিনি বলেন,প্রানঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দুরত্ব বজায় রেখে চলতে হবে।সামাজিক দুরত্ব বজায় রাখতে রিকশায় এক জনের বেশী যাত্রী উঠানো যাবেনা।মোটর সাইকেলে শুধু চালক ব্যাতীত অন্য কোন আরোহী নেয়া যাবেনা।ট্রাফিক আইন মেনে চলুন।সামাজিক দুরত্ব বজায় রাখুন।নিজে সচেতন হোন অন্যকে সচেতন করে তুলুন। পরিস্কার পরিচ্ছন্নতা ও সচেতনতার মাধ্যমেই আমরা করোনা ভাইরাসের হাত থেকে রক্ষা পাব।

মাক্স বিতরনের পরে রিকশা চালক ও পথচারীদেরকে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিস্কার করে দেয়া হয়।


এ সময় আরও উপস্থিত ছিলেন,অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(ট্রাফিক) মো: জাকারিয়া রহমান জিকু,সহকারী কমিশনার ট্রাফিক (দক্ষিন) মাসুদ রানা,সহকারী কমিশনার(উত্তর) এ কে এম ফায়েজুর রহমান,টিআই আঃ রহিম,টিআই বিদ্যৎ চন্দ্র দে,সার্জেন্ট রানা,সার্জেন্ট হাসান সহ পুলিশ সদস্যরা।