সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ২:৫৪
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

ব‌রিশা‌লে ২ মাই‌ক্রোবা‌সে ২৬ যাত্রী ঢাকা যাওয়ার চেষ্টা, ১৫ হাজার টাকা জ‌রিমানা

ডেক্সরিপোর্ট  ব‌রিশা‌লে মাই‌ক্রোবা‌সযোগে ঢাকা যাবার চেস্টাকা‌লে ২টি মাই‌ক্রোবাস আটক ক‌রে ভ্রাম্যমান আদালত। এসময় চালক ও যাত্রীদের কাছ থে‌কে ১৫ হাজার টাকা জ‌রিমানা আদায় করা হয়।

গতকাল শুক্রবার (৩ এপ্রিল) সকাল সা‌ড়ে ১০টা থেকে দুপুর পর্যন্ত বরিশাল মহানগরীর রুপাতলী এলাকায় মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়।

জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান এঁর নির্দেশনায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম। মোবাইল কোর্টে আইনানুগ সহযোগিতা প্রদান করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি টিম।

এসময় নগরীর রূপাতলী বাসস্ট্যান্ড এলাকায় দায়িত্বরত সেনা সদস্যদের সহযোগিতায় সরকারি নির্দেশনা উপেক্ষা করে যাত্রী বহনকারি ঢাকাগামী দুইটি মাইক্রোবাস এবং একটি পিকআপ ট্রাক আটক করা হয়। একটি মাইক্রো বাসে দুই পরিবারের ১৪ জন এবং আরেকটি মাইক্রোবাস মোট ১২ জন যাত্রী গাদাগাদি করে ঢাকার উদ্দেশ্যে ভ্রমণ করছিলেন।

প্রথম মাইক্রোবাসে দুই পরিবারের দুই কর্তা এবং চালক ও তার সহযোগী প্রত্যেককে দন্ডবিধির ২৬৯ ধারা মোতাবেক এক হাজার টাকা করে মোট চার হাজার টাকা,দ্বিতীয় মাইক্রোবাসে দশজনকে একই আইনে এক হাজার টাকা করে দশ হাজার টাকা এবং পিকআপ ট্রাকের চালককে একই আইনে এক হাজার টাকা সহ সর্বমোট পনের হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বলেন, জনগণকে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষায় জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এস, এম, অজিয়র রহমান সদা সচেষ্ট এবং তাঁর নির্দেশনায় নিয়মিত এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।