সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ২:৫৪
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত

ডেক্সরিপোর্ট  চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছে। শুক্রবার চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসোলেশনে থাকা ওই রোগীর নমুনা পরীক্ষার পর করোনা ‘পজেটিভ’ ধরা পড়ে। আক্রান্ত ব্যক্তি পুরুষ। তার বয়স ৬৭ বছর। তিনি নগরীর দামপাড়া এলাকার বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করে শুক্রবার রাতে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, জেনারেল হাসপাতালের আইসোলেশনে থাকা এক ব্যক্তির করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

স্বাধীনতা চিকিৎসক পরিষদের করোনাবিষয়ক সেলের বিভাগীয় সমন্বয়কারী ডা. আ ম ম মিনহাজুর রহমান বলেন, ‘বৃহস্পতিবার করোনা উপসর্গ থাকায় নগরীর দামপাড়া এলাকার ৬৭ বছরের একজনকে জেনারেল হাসপাতালের আইসোলেশনে রাখা হয়। এরপর নমুনা সংগ্রহ করে বিআইটিআইডিতে পরীক্ষার পর পজেটিভ পাওয়া যায়। আক্রান্ত ব্যক্তির বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা করা হচ্ছে।’

তিনি আরও জানান, করোনা সন্দেহে এদিন বিআইটিআইডিতে ৩১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে একজনের ‘পজেটিভ’ পাওয়া যায়।

এর আগে বিআইটিআইডিতে ৫৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। সবমিলিয়ে এ পর্যন্ত ৮৭ জনের নমুনা পরীক্ষা করেছে বিআইটিআইডি।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী, চট্টগ্রামের ১৫ উপজেলা থেকে ২ জন করে ৩০ জন ব্যক্তির নমুনা পরীক্ষার জন্য ফৌজদারহাটের বিআইটিআইডিতে প্রেরণ করা হয়েছে।