সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ২:৫৩
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

যুক্তরাষ্ট্রের নাগরিকদের নিয়ে দ্বিতীয় চার্টার্ড ফ্লাইট যাবে রোববার

ডেক্সরিপোর্ট  ঢাকা থেকে যুক্তরাষ্ট্রের নাগরিক ও তাদের পরিবার নিয়ে দ্বিতীয় চার্টার্ড ফ্লাইট ঢাকা ছাড়বে রোববার। দেশটির নাগরিকদের জন্য দূতাবাস থেকে পাঠানো বার্তায় বলা হয়েছে, বিমানটি দোহা হয়ে ওয়াশিংটনের ডালাস আন্তর্জাতিক বিমান বন্দরে যাবে।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় ও তাদের বাংলাদেশ দূতাবাস মিলে ওই চার্টার বিমানের ব্যবস্থা করেছে।

এতে বলা হয়েছে, ফেরতযাওয়া যাত্রীরা নিজেরাই ফ্লাইট খরচ বহন করতে হবে। বিমানে ওঠার আগে প্রতিটি প্রাপ্ত বয়স্ক নাগরিককে একটি প্রমিসরি নোটে সই করতে হবে। পরে এই অর্থ ফেরত দিতে হবে। কোনো অবস্থাতে বিমানবন্দরে ক্রেডিট কার্ড বা নগদ অর্থে এই ফ্লাইটের টাকা পরিশোধ করা যাবে না। যারা এই ঋণ সুবিধা নিয়ে দেশে ফেরত যাবেন তাদের পাসপোর্ট বাতিল হবে না। কিন্তু ঋণ পরিশোধ না করলে নতুন পাসপোর্ট পাবেন না।

এর আগে ৩০ এপ্রিল কাতার এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইটে ঢাকা ছাড়েন ২৬৯ মার্কিন নাগরিক, কূটনীতিক ও পর্যটক।