সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৫:২৬
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

নাগেশ্বরীতে জ্বর, সর্দি ও শ্বাসকষ্টে একজনের মৃত্যু

এজি লাভলু,কুড়িগ্রাম  কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নে জ্বর, সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে আজিজার রহমান ইচ্চু নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ১১ এপ্রিল বেলা ১১টার দিকে মারা যান তিনি। মৃত আজিজার রহমানের ছেলে স¤প্রতি গাজীপুর থেকে বাড়ি ফেরেন।

নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু বক্কর সিদ্দিক এসব তথ্য জানিয়েছেন।

ঘটনার পর আজিজারের পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য বিভাগ। পাশাপাশি আজিজারসহ পরিবারের সব সদস্যের নমুনা সংগ্রহ করা হয়েছে।

ভিতরবন্দ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ খন্দকার আমিনুল ইসলাম বাচ্চু জানান, মারা যাওয়া ওই ব্যক্তির ছেলে ১১ দিন আগে গাজীপুর থেকে এসেছেন। সে গাজীপুরে কৃষি শ্রমিকের কাজ করতেন বলে জানা গেছে। তবে তার মাঝে এখন পর্যন্ত অসুস্থতার কোন লক্ষণ দেখা যায়নি। তার বাবা আজিজার দীর্ঘদিন ধরে জন্ডিসসহ নানা রোগে ভুগছিলেন বলে পরিবার থেকে জানানো হয়েছে।

নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু বক্কর সিদ্দিক জানান, মারা যাওয়া ব্যক্তিসহ তার স্ত্রী, ছেলে ও পুত্রবধূর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পরীক্ষার ফল অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর আহমেদ মাছুম জানান, খবর পেয়ে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। একই সঙ্গে ওই পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। প্রয়োজনে তাদের খাদ্য সহায়তা দেওয়া হবে।