শুক্রবার, ২রা অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৫:০৯
শিরোনাম :
চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা এক কনস্টেবলে অতিষ্ঠ শেবাচিম হাসপাতাল ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা

নবীগঞ্জে অসহায় দরিদ্র জনগোষ্ঠির খাদ্য সামগ্রী বিতরণ করেন মরহুম আলতাব হোসেন চৌধুরীর পরিবার

নাজমুল ইসলাম,নবীগঞ্জ প্রতিনিধি  মানুষ মানুষের জন্য, আর মানবতার সেবাই পরম ধর্ম।করোনা ভাইরাস সংক্রমন রোধে অসহায় দরিদ্র জনগোষ্ঠির মাঝে নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের মরহুম আলতাব হোসেন চৌধুরী ছেলে মোঃ মোজ্জামেল চৌধুরী (লন্ডন প্রবাসী), মোঃ জাকির হুসেন চৌধুরী ও তাদের পরিবারের পক্ষ থেকে করগাঁও ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে করগাও,রাজাপুর,জন্তরী ও মিল্লিক ৪টি গ্রামের অসহায় ও দরিদ্র প্রায় ৪০০ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করেন।

রবিবার ১২ এপ্রিল সকাল থেকে ত্রাণ বিতরণ করা হয়।ত্রাণ বিতরণকারী পরিবারের পক্ষে মোঃ জাকির হুসেন চৌধুরী এবং তার পরিবারের সদস্যগণ যারা দেশের এই ক্রান্তিলগ্নে অত্যন্ত নিভৃতে এলাকার দরিদ্র, মধ্যবিত্ত ও কর্মহীন অসহায় লোকজনের পরিবার পরিজনদের মধ্যে নিজেদের সাহায্যের হাত প্রসারিত করেছেন।এতে গরিব অসহায় লোকজন সন্তুষ্টি প্রকাশ করেন।

এমন মহৎ কর্মে এলাকা বাসীর পক্ষ থেকে ত্রাণ বিতরণকারী পরিবারের সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন সচেতন মহল, এবং তাদের দীর্ঘায়ু কামনা করছেন। সমাজের বৃত্তবান ও ধর্ণাঢ্য ব্যক্তিরা যদি এইভাবে এগিয়ে আসেন, তাহলে দেশের অসহায় প্রান্তিক জনগোষ্ঠীর কষ্ট কিছুটা হলেও লাঘব হবে বলেই মনে করেন সচেতন মহল।“জয় হোক মানবতার।