শুক্রবার, ২রা অক্টোবর, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:১৮
শিরোনাম :
চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা এক কনস্টেবলে অতিষ্ঠ শেবাচিম হাসপাতাল ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা

ফুলবাড়ীতে অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ করলেন উপজেলা ভাইস চেয়ারম্যান

মোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর)ফুলবাড়ী,কুড়িগ্রাম সংবাদদাতা  করোনা ভাইরাসের বিস্তার রোধে কঠোর অবস্হানে ফুলবাড়ী উপজেলা প্রসাশন। বন্ধ করে দেয়া হয়েছে অধিকাংশ দোকান পাট ও গণপরিবহন।করোনার প্রাদুর্ভাব রোধে প্রসাশনের এমন কড়াকড়ি আরোপে বিপাকে পড়েছে রিক্সা, ভ্যান,ঠেলাগাড়ি চালক,হোটেল শ্রমিক,দিন মুজুরসহ প্রান্তিক মানুষেরা। কর্মহীন হয়ে পড়া এসব মানুষের মনে শুধু একটাই প্রশ্ন কিভাবে চলবে জীবন? তাদের কপাল জুরেই চিন্তার ভাঁজ।

করোনার কারনে কর্মহীন হয়ে পড়া দুস্থ অসহায় দিনে এনে দিনে খাওয়া মানুষের প্রতি সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছেন কৃষকলীগ, ফুলবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ মিয়া।

আজ ১২এপ্রিল রবিবার সকাল১১টায় ফুলবাড়ী উপজেলা পরিষদ চত্বরে করোনায় কর্মহীন হয়ে পড়া ৫০ জন অসহায় মানুষের মাঝে জি আর প্রকল্পের আওতায় চাল ও নিজ অর্থায়নে ডাল ও সাবান বিতরণ করেন তিনি।

তিনি বলেন, করোনার প্রাদুর্ভাবে খেটে খাওয়া মানুষেরা চরম দুর্দশায় দিনযাপন করছে।সরকারী অনুদানের পাশাপাশি আমি নিজ অর্থায়নে এদের সাহায্য সহযোগীতা করে যাচ্ছি। সংকটময় পরিস্হিতি মোকাবিলায় এসব অসহায়দের সহযোগীতায় সামর্থবান সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।