শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৭:২৯
শিরোনাম :
দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন মাদ্রাসার শিক্ষার্থীরাও পারে,নলছিটি উপজেলায় একমাত্র জিপিএ-৫ পেয়েছে ফাহমিদা সুরেন্দ্র ভবন ছাত্রাবাসে সিনিয়রের বিরুদ্ধে জুনিয়রকে স্টাম্প দিয়ে আঘাতের অভিযোগ শায়েস্তাবাদে জনগনের আস্থার প্রতীক বিএনপি নেতা চেয়ারম্যান প্রার্থী হেমায়েত হোসেন মুরাদ!

আনুষ্ঠানিকভাবে শুরু হল বিশ্বকাপ ক্রিকেট

স্পোর্টস ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বিশ্বকাপ ক্রিকেট।মধ্য লন্ডনের ওয়েসমিনিস্টার শহর ও বাকিংহাম প্রসাদের মধ্যের সড়ক দ্য মলে স্থানীয় সময় বুধবার রাত ১০টায় উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়েছে।

উদ্ধোধনী অনুষ্ঠানের মাধ্যমেই বিশ্ব ক্রিকেটের সবচেয়ে মর্যাদার আসর আইসিসি বিশ্বকাপ শুরু হতে যাচ্ছে আগামীকালই। বৃহস্পতিবার উদ্বোধনী দিনের একমাত্র ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। দ্য ওভালে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায় শুরু হবে ম্যাচটি।

বুধবার টিকিট পাওয়া কয়েক হাজার ক্রিকেট ভক্ত বাকিংহাম প্রসাদের সামনে আইকনিক সড়ক দ্যা মলে গান ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এই ক্রিকেট উদযাপনে অংশ নেবেন।

ব্রিটেনের বিখ্যাত পত্রিকা ইভিনিং স্ট্যান্ডার্ডের খবরে বলা হয়েছে, অনুষ্ঠানের বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। কিন্তু এটাকে একটা স্মরণীয় রাত হিসাবে উদযাপনের সব প্রস্তুতির কথা জানিয়েছেন আয়োজকরা। অনুষ্ঠান শুরুর সহায়তায় বেশ কয়েকজন বিখ্যাত ব্যক্তিও উপস্থিত থাকবেন।

বুধবার স্থানীয় সময় বিকাল সাড়ে তিনটায় এ অনুষ্ঠান শুরু হবে। টিকিটধারীরা সর্বশেষ পৌনে পাঁচটায় এতে প্রবেশ করতে পারবেন। সন্ধ্যা ছয়টায় শেষ হবে এই উৎসব।

তবে উদ্বোধনী অনুষ্ঠানের শেষ একঘণ্টা বিশ্বব্যাপী বিভিন্ন টেলিভিশন চ্যানেলে সম্প্রচার করা হবে। ব্রিটেনে এটি স্কাই স্পোর্টসে দেখা যাবে।

বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হয়ে অনুষ্ঠান চলবে ১১টা পর্যন্ত।

বিশ্বের কোটি ক্রিকেট রোমান্টিকরা টিভিতে দেখতে পাবেন জাঁকালো এ অনুষ্ঠান। বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস নেটওয়ার্ক। এ ছাড়া বাংলাদেশে জিটিভি, মাঝরাঙা টিভি ও বিটিভি সরাসরি সম্প্রচার করবে।

নান্দনিক এ আয়োজনে থাকছে ক্রিকেট উদযাপন, সংগীত ও সংস্কৃতির দৃষ্টিনন্দন প্রদর্শনী। নাচ-গানের পাশাপাশি থাকছে বিভিন্ন ধরনের খেলাধুলা।

অনুষ্ঠানে উপস্থিত থাকবেন অংশগ্রহণকারী ১০ দলের ক্রিকেটারসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ।

এর আগে বিশ্বকাপের ব্যবস্থাপক স্টেপ এলওয়ার্থি বলেছেন, বাকিংহাম প্রাসাদের পটভূমিতে দ্য মল ব্রিটেনে অনুষ্ঠিত বহু বড় বড় অনুষ্ঠানের সমার্থক শব্দে রূপ নিয়েছে। বিশ্বের যে কেউ এ জায়গাটি তাৎক্ষণিকভাবে চিনতে পারবেন।