সোমবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং, রাত ২:৪২
শিরোনাম :
আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী বরিশালে জুলাই জাগরণ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হাসপাতালে স্ত্রীর মরদেহ রেখে পালালো স্বামী বরিশালে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্ত্রীকে মারধর ও কোটি টাকা যৌতুক দাবির মামলায় টিকটকার মামুন কারাগারে ফিলিস্তিনি বন্দিদের জন্য কুমিরে ঘেরা খাল খনন শুরু করছে ইসরায়েল সাংবাদিক শফিকের মুক্তির দাবীতে প্রেসক্লাবের সামনে মানববন্ধন, ফায়ার সার্ভিস,স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি

আইসিসির র‍্যাঙ্কিং প্রকাশ, রেটিং বাড়লো বাংলাদেশের

অনলাইন ডেস্ক  করোনার চলমান স্থবিরতার মাঝে র‌্যাংকিং প্রকাশ করলো আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তানকে টপকে ৮ নম্বরে উঠে এসেছে বাংলাদেশ।

এদিকে প্রথমবারের মতো টি-টোয়েন্টির সাথে টেস্টেও র‌্যাংকিংয়ের শীর্ষস্থান দখল করেছে অস্ট্রেলিয়া। অজি কোচ জাস্টিন ল্যাংগারের প্রত্যাশা অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতবে অ্যারোন ফিঞ্চের নেতৃত্বে। তবে ওয়ানডে র‌্যাংকিংয়ে দাপট ধরে রেখেছে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড।

ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটে বরাবরই ধারাবাহিকতার অভাবে ভুগেছে বাংলাদেশ। মাঝে মাঝে জয় পেলেও টি-টোয়েন্টিতে নিয়মিত ভিত্তিতে সাফল্যের মুখ দেখেনি টাইগাররা। তবে শেষ কিছু ম্যাচে ক্রমেই উন্নতির ছাপ দেখা গেছে। এমনকি গেল নভেম্বরে প্রথমবারের মতো ভারতকে তাদেরই মাটিতে হারিয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের দল।

এসবের প্রভাবে রেটিং পয়েন্ট বেড়েছে বাংলাদেশের। ফলস্বরূপ ২২৯ পয়েন্ট নিয়ে উঠে এসেছে র‍্যাঙ্কিংয়ের আটে। নির্ধারিত সময়ের মাঝে ২০ ম্যাচ থেকে ৪৫৮৩ পয়েন্ট সংগ্রহ করতে পেরেছে টাইগাররা। অবশ্য বাংলাদেশ থেকে ভগ্নাংশ ব্যবধানে পিছিয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ। নবম স্থানে থাকা দলটির রেটিং পয়েন্টও ২২৯৷

২৭৮ রেটিং পয়েন্ট নিয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে এক নম্বর দল হিসেবে জায়গা ধরে রেখেছে অস্ট্রেলিয়া। বাংলাদেশের আগে থাকা বাকি ৬ দল যথাক্রমে ইংল্যান্ড, ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও শ্রীলংকা। সেরা দশ দলের শেষ দল আফগানিস্তান।