বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং, বিকাল ৪:২৩
শিরোনাম :
সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা

ঈদের দিন অনুশীলন করেই কাটাবে টাইগাররা

স্পোর্টসডেস্ক:ঈদের দিনে মাঠে অনুশীলনে ব্যস্ত থাকবেন টাইগাররা। আজ রাতে চাঁদ দেখার ওপর নির্ভর করছে কবে হবে লন্ডনের ঈদ। ধারনা করা হচ্ছে আগামীকাল ৪ জুনই হবে লন্ডনের ঈদ উল ফিতর। তাহলে ঈদের দিনে অনুশীলন করেই সময় কাটবে বাংলাদেশ দলের।

কারণ মঙ্গলবার (৪ জুন) লন্ডন সময় সন্ধ্যা ৬টা, বাংলাদেশ সময় রাত ১১টা থেকে রাখা হয়েছে টাইগারদের অনুশীলন। মূলত আগামী ৫ জুন নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটি দিবারাত্রির হওয়ার কারণেই মঙ্গলবার ফ্লাডলাইটের নিচে অনুশীলন করবেন মাশরাফি-সাকিবরা।

তবে তার আগে দক্ষিণ আফ্রিকাকে হারানোর সুখস্মৃতি নিয়ে আজকের (সোমবার) দিনটি পুরোপুরি বিশ্রামেই কাটাবে টাইগাররা। অনুশীলন তো নেইই, সঙ্গে থাকছে না কোনো মিডিয়া সেশনও। দিনটি পুরোপুরি নিজেদের মতো করেই কাটাবেন জাতীয় দলের খেলোয়াড়রা।

আর যদি ঈদ হয় ৫ জুন তথা বুধবার, সেক্ষেত্রেও মাঠেই কাটবে টাইগারদের ঈদ। কারণ সেদিন লন্ডন সময় দুপুর দেড়টা থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে খেলতে নামবে বাংলাদেশ। তাই ঈদের কথা ভেবে বাড়তি কোনো চাপ নিতে চান না বাংলাদেশ অধিনায়ক। নিজেদের পুরোপুরি মনোযোগ রাখতে চান মাঠের ভেতরেই।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এ বিষয়ে প্রশ্ন রাখা হলে টাইগার অধিনায়ক বলেন,এ বছরের ঈদ আমরা মাথায় আনিইনি। আমরা জানি, আমাদের ঈদ এখন খেলার ভেতরে।

আমরা উপভোগ করছি খেলা। আমাদের কাজই এখন এটা। টুকটাক অনেকের পরিবার এসেছে। আশা করি, তাদের সঙ্গে সবার ভালো সময় যাবে। এর বেশি কিছু আর নেই।