বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং, দুপুর ২:৫৮
শিরোনাম :
বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ

নিলামে তোলা মুশফিকের ব্যাটের দাম ৪১ লাখ ছাড়ালো

স্পোর্টস ডেস্ক  করোনাভাইরাসের প্রাদুর্ভাবে অসহায় হয়ে পড়া মানুষকে সাহায্য করার জন্য নিজেদের প্রিয় ক্রীড়াসামগ্রী নিলামে তুলছেন ক্রিকেটাররা। সর্বপ্রথম গত বিশ্বকাপে ব্যবহার করা সাকিব আল হাসানের ব্যাট বিক্রি হয়েছিল ২০ লাখ টাকায়। সেটাকেই অনেকে ‘সর্বোচ্চ মূল্য’ ভেবেছিলেন, কিন্তু মুশফিকের ব্যাটের দাম তার দ্বিগুণ অংককেও ছাড়িয়ে গেছে।

নিবকো স্পোর্টস ম্যানেজমেন্ট, ই-কমার্স প্রতিষ্ঠান ‘পিকাবু’ ও বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক’র মাধ্যমে গত শনিবার রাতে অনলাইন নিলামে তোলা হয় মুশফিকের ব্যাট। বলা হয় নিলাম চলবে মঙ্গলবার রাত সাড়ে ১০টা পর্যন্ত। এই সময়ের মধ্যে যিনি বেশি দাম হাঁকবেন তাকেই ব্যাট দেওয়া হবে। নিলামের সময় এত লম্বা হওয়ার কারণে সম্ভাব্য অনেক মানুষ অংশ নিতে পারছেন।

মুশফিক নিজের অফিশিয়াল ফেসবুক পেজে সরাসরি এই নিলামের লিংক দিয়েছেন। তাতে দেখা যাচ্ছে এখন পর্যন্ত ৫৩ বার মুশফিকের ব্যাটের দাম হাঁকানো হয়েছে। ৫৩তম বারে দাম হাঁকানো হয়েছে ৪১ লাখ ৪১ হাজার ১ টাকা। ইতিহাস গড়া এই ব্যাটের দাম শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামবে তা সময়ই বলে দিবে। নিলাম শেষ হতে আরও অনেকটা সময় বাকি। নিলামে মুশফিকের ব্যাটের ভিত্তিমূল্য ছিল ৬ লাখ টাকা।

এর আগে নিলাম প্রসঙ্গে ফেসবুক লাইভে মুশফিক বলেছিলেন, ‘এটা অনেক বড় সৌভাগ্যের বিষয়। কারণ অনেকেই হয়তো অনেকভাবে সহযোগিতা করছেন। তবে তারা চাইলেও এমনভাবে এই ব্যাট দিয়ে কন্ট্রিবিউট করতে পারবেন না। আল্লাহর অশেষ রহমত তিনি আমাকে সে সুযোগ দিয়েছেন। এ ক্যারিয়ারে যতটুকু কীর্তি করেছি, তার মধ্যে আমার কাছে এটা স্পেশাল। আমাদের একটু ছোট্ট ত্যাগের মাধ্যমে যদি কিছু মানুষ সুস্থ থাকে, ভালো থাকে, তাদের একটু উপকার হয় সেটাই অনেক বড় প্রাপ্তি হবে।’

উল্লেখ্য, মুশফিকের ব্যাটের সঙ্গে একই মাধ্যম থেকে নিলামে উঠেছে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলীর জার্সি ও গ্লাভস, মোসাদ্দেক হোসেনের ব্যাট, নাঈম শেখের ব্যাট ও মাশরাফি বিন মুর্ত্তজার স্বাক্ষর করা ক্যাপ।