রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৭:৩০
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

সংকট মোকাবিলায় ভারতে ২৪ লাখ কোটি টাকার প্যাকেজ ঘোষণা

অনলাইন ডেস্ক  প্রানঘাতী মহামারি করোনা সংকট মোকাবিলায় প্রায় ২৪ লাখ কোটি টাকার বিশেষ আর্থিক প্যাকেজ ঘোষণা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এই প্যাকেজ ঘোষণা করেন। তিনি আত্মনির্ভর ভারত গড়ার ডাক দেন। একইসঙ্গে লকডাউন আরো বাড়ানো হবে বলে জানিয়েছেন। খবর এনডিটিভি ও ইন্ডিয়া টাইমসের

সমস্ত প্যাকেজ জুড়লে ২৭০ বিলিয়ন ডলার বা ২৩ লাখ ৬ হাজার ৬১১ কোটি ৬২ লাখ টাকা হবে। এই অর্থ ভারতের মোট দেশজ উৎপাদন বা জিডিপির প্রায় ১০ শতাংশ।

নরেন্দ্র মোদি বলেন, ২০২০ সালে প্রায় ২৪ লাখ কোটি টাকার প্যাকেজ আত্মনির্ভর ভারত অভিযানকে নতুন গতি দেবে। এই প্যাকেজে জমি-শ্রমিক সবকিছুর উপরই নজর দেওয়া হয়েছে। মধ্যবিত্তের জন্য এই প্যাকেজ। আজ বুধবার থেকে অর্থমন্ত্রী এই প্যাকেজের বিষয়ে নতুন তথ্য দেবে বলেও জানান নরেন্দ্র মোদি। তিনি ১৮ মে’র আগে লকডাউন বাড়ানোর বিষয়ে জানানো হবে বলে জানিয়েছেন।

প্রধানমন্ত্রী মোদি বলেন, ১৩০ কোটি মানুষকে আত্মনির্ভর হতে হবে। আমাদের ঐতিহ্য তাই বলছে। সময় তো একসময় সেরকমই ছিল। তার কথায়, ‘আমরা পাঁচটা পিলারের মধ্যে দাঁড়িয়ে আছি। প্রথম-অর্থনীতি যা অনন্য হবে, দ্বিতীয়-পরিকাঠামো যা অত্যন্ত উল্লেখযোগ্য হবে। তৃতীয়-সিস্টেম, চতুর্থ-আমাদের গণতন্ত্র, সবচেয়ে বড়ো গণতন্ত্র আমাদের। সেটাই আমাদের শক্তি। আর পাঁচ নম্বর হচ্ছে মস্তিষ্ক। আমাদের অসীম ক্ষমতা।’