শনিবার, ৩রা অক্টোবর, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:১৯
শিরোনাম :
চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা এক কনস্টেবলে অতিষ্ঠ শেবাচিম হাসপাতাল ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা

স্পেনে ১১৩ বছরের বৃদ্ধা করোনা জয় করলেন

অনলাইন ডেস্ক  মহামারি করোনা ভাইরাসকে হারিয়ে দিয়েছেন মারিয়া ব্রানিয়াস নামের স্পেনের ১১৩ বছর বয়সী এক বৃদ্ধা। করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন বয়োজ্যেষ্ঠরা। তবে মারিয়া ব্রানিয়াসের করোনা জয় সবাইকে অবাক করে দিয়েছে।

মারিয়া ব্রানিয়াস গত মার্চে স্পেনে লকডাউন জারি করার পর করোনার চিকিৎসা নেয়া শুরু করেন। জানা গেছে, করোনা ভাইরাসের হালকা উপসর্গ ছিল মারিয়ার শরীরে।

এ বিষয়ে মারিয়া ব্রানিয়াসের কন্যা একটি টুইট বার্তায় বলেন, তিনি এখন ভালো আছেন।

১৯১৭ সালে মেক্সিকোতে জন্ম গ্রহণ করেন মারিয়া ব্রানিয়াস। পরে প্রথম বিশ্বযুদ্ধের সময় তারা পরিবার স্পেনের কাতালান প্রদেশের গিরোনা নামক স্থানে চলে আসেন। মারিয়া ব্রানিয়াসের তিন সন্তান এবং ১১ নাতি-নাতনি রয়েছে। মারিয়া ব্রানিয়াসের প্রথম সন্তানের বয়স এখন ৮৬ বছর। এছাড়া তার প্রথম নাতির বয়স এখন ৬০ বছর।