সোমবার, ৪ঠা অক্টোবর, ২০২৬ ইং, রাত ২:২১
শিরোনাম :
বিসিসি নির্বাচনে মাঠে তৎপর এনসিপির প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার শ্রমিকের অধিকার উপেক্ষা করে কোনো ব্যবস্থা নয়: এড.আতিকুর রহমান গণ অধিকার পরিষদ ছেড়ে এনসিপিতে যোগ দিলেন ১০ নেতাকর্মী! চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা এক কনস্টেবলে অতিষ্ঠ শেবাচিম হাসপাতাল ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত

হাজার হাজার আসামি ছেড়ে দিচ্ছে ভারত

অনলাইন ডেস্ক   প্রাণঘাতী মহামারি করোনা ভাইরাসের কারণে ভারতের একটি রাজ্য অর্ধেকের বেশি আসামি ছেড়ে দিচ্ছে। দেশটির মহারাষ্ট্রে ৩৫ হাজারের মধ্যে ১৭ হাজার বন্দী আসামিকে ছেড়ে দেয়া হচ্ছে বলে খবরে বলা হয়েছে।

মঙ্গলবার রাজ্যটির মুখ্যমন্ত্রী বলেন, মুম্বাইয়ের একটি জেলখানায় প্রায় ১৮০ জনের মধ্যে কোভিড-১৯ ধরা পড়েছে। সেইসঙ্গে তিনি জানান, সাময়িক জামিনে আসামিদের ছেড়ে দেয়া হচ্ছে, কিন্তু যারা ‘গুরুতর অপরাধী’ তাদের জেলেই থাকতে হবে।

দেশটির রাজ্য কর্তৃপক্ষ বলছে জেলখানার মতো জায়গায় সামাজিক দূরত্ব মেনে চলাটা আসলে কঠিন। অতএব এমন পরিস্থিতে সংখ্যায় কমানো ছাড়া উপায় নেই।

ইতোমধ্যে ভারতজুড়ে ৭০ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে মহারাষ্ট্রেই ২৪ হাজার। দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ২ হাজার ২৯৩ জন। বিবিসি।