রবিবার, ৪ঠা জুলাই, ২০২৬ ইং, রাত ১২:৩২
শিরোনাম :
আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড

সংসার ভাঙল অভিনেতা অপূর্ব-অদিতির

বিনোদন ডেস্ক  অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব-নাজিয়ার ৯ বছরের সংসার ভেঙে গেছে। বনিবনা না হওয়ায় তাদের দাম্পত্য জীবনের বিচ্ছেদ ঘটল। ৯ বছরের সংসারে আয়াশ নামে তাদের একটি ছেলে সন্তান রয়েছে। রোববার (১৭ মে) বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে সংসার ভাঙার খবর নিশ্চিত করেছেন নাজিয়া হাসান অদিতি।

এ বিষয়ে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমাকে ফোন দেয়া থেকে আপনারা বিরত থাকুন।

নাজিয়া হাসান অদিতি তার নিজস্ব ফেসবুকেও বিষয়টি জানান দিয়েছেন। রিলেশনশিপ স্ট্যাটাসেও দেখা গেছে তিনি ‘ডিভোর্সড’ উল্লেখ করেছেন। এমনকি একটি স্ট্যাটাসে সবার উদ্দেশে তিনি লিখেন, আমাকে ‘ভাবি’ ডাকা বন্ধ করুন সবাই!

এদিকে একাধিকবার অপূর্বের ফোনে কল দিলেও তিনি রিসিভ করেননি।

২০১০ সালের ১৯ আগস্ট অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে বিয়ে করেছিলেন অপূর্ব। যদিও এর পরের বছরের ফেব্রুয়ারিতেই ডিভোর্স হয়ে যায় তাদের। ওই বছরের ১৪ জুলাই অপূর্ব পারিবারিকভাবে নাজিয়া হাসান অদিতিকে বিয়ে করেন।