মঙ্গলবার, ২৯শে জুন, ২০২৬ ইং, রাত ৪:০৫
শিরোনাম :
সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক

সুবীর নন্দীর অপ্রকাশিত গান ‘দূরের মানুষ’

বিনোদন ডেস্ক  দেশবরেণ্য সঙ্গীতশিল্পী সুবীর নন্দী প্রয়াত হয়েছেন এক বছর হয়ে গেছে। কিন্তু মৃত্যুর আগে একটি পূর্ণাঙ্গ অ্যালবামে কণ্ঠ দিয়েছিলেন শিল্পী। তানভীর তারেকের সুর সঙ্গীতে সেই অ্যালবামে সুবীর নন্দী মোট ৯ টি গান গেয়েছেন। সেই আনরিলিজ গান থেকে প্রথম গানটি প্রকাশ পেলো ঈদ উপলক্ষে।

গানের শিরোনাম ‘দূরের মানুষ’। স্যাড রোমান্টিক ধারার এই গানটি লিখেছেন কবির বকুল। সুর ও সঙ্গীতায়োজনে তানভীর তারেক।

গানের কথাগুলো এমন- ওপার থেকে ঐ/ সাগরের রূপ সেতো চেনা দায়/ দূর থেকে দেখে দেখে/ চিনতে পারিনি তোমায়। সুবীর নন্দীর কণ্ঠে এই কথাগুলো শুনলে যে কোনও শ্রোতার মনে হবে, তিনি বুঝি ওপারে বসেই গানটি গাইছেন!

গানটি প্রসঙ্গে সঙ্গীত পরিচালক তানভীর তারেক বলেন, ‘সুবীর দা’কে নিয়ে আমার অগনিত স্মৃতি। তার বেশিরভাগ মধুর সব স্মৃতি এই অ্যালবামটি করার সময়। গানটি মিক্সিং ও মাস্টারিং করার সময় বারবার চোখ ভিজে গেছে আনমনে। কী এক স্বর্ণকন্ঠকে আমরা হারিয়ে ফেলেছি।

কবির বকুল বলেন, ‘গানটি অসাধারণ সুর করেছে তানভীর। আর দাদা’র কথা কী আর বলবো! এই গানটি লিখে তানভীর তারেককে কবে দিয়েছিলাম মনে নেই। শ্রদ্ধাভাজন শিল্পী সুবীর নন্দীর কণ্ঠে গানটি হৃদয়ে বেদনার আর্তি তৈরি করবে জানা হতো না, যদি গানটি আজ এভাবে রিলিজ না হতো। প্রিয় শিল্পীকে খুব মিস করছি’।

গানটি ঈদ উপলক্ষে তানভীর তারেকের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে রিলিজ দেয়া হয়েছে।