বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং, বিকাল ৩:৫৩
শিরোনাম :
বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত প্রেসক্লাব দুমকির কমিটি গঠন,সভাপতি জসিম উদ্দিন সুমন,সম্পাদক মিজানুর রহমান ১ লাখ টন অপরিশোধিত তেল নিয়ে দেশের পথে এমটি নিনেমিয়া আদ্-দ্বীন হাসপাতালের অন্য শাখাগুলো চলতে বাধা নেই: স্বাস্থ্যমন্ত্রী সন্ত্রাস বিরোধী আইনের মামলায় আর এস ফাহিম গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেফতার খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দিতে চাওয়া সেই সোহাগ গ্রেপ্তার বিরোধী দলের এলাকাতেও সমান উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সড়কের ইট বন্ধ হচ্ছে সংকটে থাকা ৫ আর্থিক প্রতিষ্ঠান, আমানতকারী পাবেন সর্বোচ্চ ১০ লাখ টাকা

করোনা: বাতিল হলো মেক্সিকোর লিগ

স্পোর্টস ডেস্ক  করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে শেষ পর্যন্ত বাতিল হয়ে গেল মেক্সিকোর পেশাদার ফুটবল প্রতিযোগিতা লিগা এমএক্স। এই প্রথমবার দেশটির শীর্ষ লিগে কোনো চ্যাম্পিয়ন থাকছে না।

গত মধ্য মার্চে লিগ বন্ধ হওয়ার আগ পর্যন্ত ১০ রাউন্ডের খেলা হয়েছিল। মানুষের স্বাস্থ্যঝুঁকির বিষয়টিকে গুরুত্ব দিয়ে শুক্রবার লিগ বাতিলের সিদ্ধান্ত জানায় লিগ কর্তৃপক্ষ।

গত বৃহস্পতিবার সান্তোস লাগুনার ৮ জন খেলোয়াড়ের করোনাভাইরাস ধরা পড়ার কথা জানিয়েছিল লিগ কর্তৃপক্ষ। তবে আক্রান্ত কারো নাম প্রকাশ করা হয়নি।

শেষ পর্যন্ত মৌসুম বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়। এক পয়েন্টের লিড নিয়ে ক্রুজ আজুল শীর্ষে থাকলেও চ্যাম্পিয়ন ঘোষণা হয়নি কাউকে। তবে কনকা, কাফ চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফাই করবে ক্লাবটি।