বুধবার, ১০ই জুন, ২০২৬ ইং, রাত ৯:২০
শিরোনাম :
বন্ধ হচ্ছে সংকটে থাকা ৫ আর্থিক প্রতিষ্ঠান, আমানতকারী পাবেন সর্বোচ্চ ১০ লাখ টাকা বরিশালে ৩ দিন ব্যাপী সাংগঠনিক উন্নয়ন ও ব্যাবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ শুরু ইসরায়েলের‘রামাত ডেভিড’বিমানঘাঁটিতে ইরানের ‘ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র’ হামলা অস্থায়ী নিকাহ রেজিস্ট্রার লাইসেন্সের বিশেষ বিধান বাতিলের দাবি বাকেরগঞ্জের চরামদ্দিতে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত নোয়াখালীতে বিএনপি ও আওয়ামী লীগের সংঘর্ষ: কার্যালয় মোটরসাইকেলে আগুন বাকেরগঞ্জের চরাদীতে ৪ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসাপত্র প্রদান লেনদেন বন্ধ রাখলো গ্রাহকরা, বরিশাল ইসলামী ব্যাংকে এক ঘন্টা কলম বিরতি বরিশালে এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবা সহ ২ মাদক কারবারি আটক বরিশালে প্রত্যাশার খাল এখন কৃষকের গলার কাঁটা, কোটি টাকা গচ্ছা

ভয়াবহ মন্দার পথে ইতালির অর্থনীতি

অনলাইন ডেস্ক  প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে বিশ্ব অর্থনীতিতে ধস নামতে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে খারাপ সময় পার করেত যাচ্ছে ইতালি। বিশেষ করে দেশটির পর্যটন খাত, অন্যান্য সেবা ও দোকান মুখ থুবড়ে পড়ছে। দেশটির প্রায় ১ কোটি মানুষের চাকুরি হারানোর শঙ্কায় আছেন।

ইতালির ক্ষুদ্র ব্যবসায় গোষ্ঠীরা বলছে, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি উদ্বেগজনক। ফেডারেশনের প্রধান বলছেন,আমরা কর্মচারীদের বেতন এবং অন্যান্য ব্যয় বহন করতে পারছি না এজন্য সরকারের গৃহীত ব্যবস্থাগুলো অবিলম্বে কার্যকর করা উচিত। আর এই কার্যক্রম ফলপ্রসু করতে আমাদের আমলাতান্ত্রিক জটিলতা কমানো দরকার। এদিকে ব্যাংকগুলো দ্রুত কাজ না করায় গেল সপ্তাহে অভিযোগ করেছে সরকার তবে ব্যাংক কর্মকর্তারা বলছে এরই মধ্যে ৪ লাখ লোনের অনুরোধ রাষ্ট্র সমর্থিত কেন্দ্রীয় ব্যাংকে জমা দেওয়া হয়েছে।

এদিকে দেশটির প্রধান ব্যবসায়িক সংঘ কোফিনডাস্ট্রিয়ার প্রধান কার্লো বোনমি বলেছেন, দেশব্যাপী ১ কোটি পর্যন্ত মানুষের চাকুরি হারাতে পারে। আমরা মে মাসের শেষে পরিসংখ্যানের জন্য অপেক্ষা করছি তবে ইঙ্গিত পাওয়া যায় যে ৭ থেকে ১০ লাখ মানুষের চাকরি চাকরি ঝুঁকিতে রয়েছে।

গত মঙ্গলবার প্রকাশিত জরিপ অনুসারে, ৫৩ শতাংশ ইতালিয়ান পরিবার তাদের ভবিষ্যতকে নেতিবাচকভাবে এবং ৬৮ শতাংশ দেশের ভবিষ্যতকে নেতিবাচকভাবে দেখেছেন। লকডাউনের কারণে, ৪২ শতাংশ পরিবারকে তাদের কাজ ও আয় হ্রাস করতে হয়েছে, ২৬ শতাংশ কাজ বন্ধ করেছে এবং ২৪ শতাংশ মানুষ কাজ পাচ্ছে না। প্রতি ১০ জনের মধ্যে ছয়টি পরিবার চাকরি হারানোর আশঙ্কা করছে, যার ফলস্বরূপ ২৮ শতাংশ মানুষ সিদ্ধান্ত নিয়েছে কোনও ছুটিতে কোথাও না যাওয়ার।