বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:৫১
শিরোনাম :
বিরোধী দলের এলাকাতেও সমান উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সড়কের ইট বন্ধ হচ্ছে সংকটে থাকা ৫ আর্থিক প্রতিষ্ঠান, আমানতকারী পাবেন সর্বোচ্চ ১০ লাখ টাকা বরিশালে ৩ দিন ব্যাপী সাংগঠনিক উন্নয়ন ও ব্যাবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ শুরু ইসরায়েলের‘রামাত ডেভিড’বিমানঘাঁটিতে ইরানের ‘ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র’ হামলা অস্থায়ী নিকাহ রেজিস্ট্রার লাইসেন্সের বিশেষ বিধান বাতিলের দাবি বাকেরগঞ্জের চরামদ্দিতে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত নোয়াখালীতে বিএনপি ও আওয়ামী লীগের সংঘর্ষ: কার্যালয় মোটরসাইকেলে আগুন বাকেরগঞ্জের চরাদীতে ৪ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসাপত্র প্রদান লেনদেন বন্ধ রাখলো গ্রাহকরা, বরিশাল ইসলামী ব্যাংকে এক ঘন্টা কলম বিরতি

বরিশাল বোর্ডে পাসের হার ৭৯.৭০ শতাংশ

ডেক্সরিপোর্ট  বরিশাল শিক্ষা বোর্ডে পাশের হার ৭৯ দশমিক ৭০ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৪৮৩। এই বোর্ডে এবার গত বছরের চেয়ে পাশের হার এবং জিপিএ-৫ দুটোই বেড়েছে।

বরিশাল বোর্ডে বিজ্ঞান বিভাগে সর্বোচ্চ পাশের হার ৯১.৮০ মভাগ, ব্যবসায় শিক্ষা বিভাগে ৮০.৫১ ভাগ এবং মানবিক বিভাগে পাশের হার সর্বনিম্ন ৭৪.৫৭ ভাগ।

রোববার (৩১ মে) বেলা সাড়ে ১১টায় ফলাফলের পরিসংখ্যান ঘোষণা করেন বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ কুমার গাইন।

তিনি জানান, এ বছর পরীক্ষায় অংশ নিয়েছিল ১ লাখ হাজার ১৩ হাজার ২৯৫ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৫৬ হাজার ৪৬৭ জন এবং ছাত্রী ৫৬ হাজার ৮২৮ জন। পাস করেছে ৮৯ হাজার ৬১৬ জন। মোট পাসের মধ্যে ৪৩ হাজার ৩৫ জন ছাত্র আর ৪৬ হাজার ৫৮১ জন ছাত্রী।

প্রতিবারের মতো এবারও এ শিক্ষা বোর্ডে ফলাফলে ছেলেদের তুলনায় মেয়েরা পাস ও জিপিএর হারে এগিয়ে।

বরিশাল বিভাগের ৫৪টি শিক্ষা প্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী পাশ করেছে। এর মধ্যে বরিশাল জেলায় সর্বাধিক ১৪টি, পটুয়াখালীতে দ্বিতীয় সর্বোচ্চ ১০টি, ঝালকাঠীতে ৯টি, পিরোজপুরে ৯টি, বরগুনায় ৬টি এবং ভোলায় ৬টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। বিগত দিনের মতো এবার বরিশাল বোর্ডের কোন প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য হয়নি।

গত বছর বোর্ডে পাসের হার ছিল ৭৭ দশমিক ৪১ শতাংশ। গত বছরের চেয়ে এবার পাশের হার ও জিপিএ-৫ এর সংখ্যা বেড়েছে।