বৃহস্পতিবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং, ভোর ৫:৫৫
শিরোনাম :
বরিশালে হাফেজ শিক্ষার্থীদের স্পোকেন ইংলিশ কোর্স সম্পন্ন, সনদ ও বই বিতরণ নলছিটিতে ডিজিটাল নিরাপত্তা ও গণমাধ্যম সচেতনতায় তরুণ-তরুণীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত তারুণ্যের নলছিটির ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাগরদী মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেলোয়ার হোসেনকে ফের হয়রানী, সুষ্ঠু তদন্ত দাবি! ২৮ অক্টোবর ইতিহাসের এক জঘন্যতম কালো অধ্যায়: অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী সামাজিক বৈষম্য দূরীকরণ ও ডিজিটাল সচেতনতায় নলছিটিতে সংলাপ অনুষ্ঠিত বরিশালে সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি

এমপি মোকাব্বির খান করোনায় আক্রান্ত

ডেক্সরিপোর্ট  সিলেট-২ আসনের সংসদ সদস্য গণফোরাম থেকে নির্বাচিত মোকাব্বির খান করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

সোমবার (১৫ জুন) শ্বাসকষ্ট নিয়ে তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়েছিলেন। মঙ্গলবার (১৬ জুন) দুপুরে তার রিপোর্ট করোনা পজিটিভ আসে।

গণফোরামের সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া  এ তথ্য নিশ্চিত করেছেন।

রেজা কিবরিয়া বলেন, মোকাব্বির খান এখন আগের চেয়ে ভালো আছেন। সিএমএইচের চিকিৎসকসহ সবাই তার ভালো সেবা করছেন। আমি তার পরিবারের পক্ষ থেকে দোয়া চাচ্ছি।

তিনি বলেন, কয়েকদিন ধরে মোকাব্বির খান অসুস্থ ছিলেন। গতকাল শ্বাসকষ্ট বাড়ায় তাকে সিএমএইচে নেওয়া হয়। আজ তার শ্বাসকষ্ট আগের চেয়ে কম। অক্সিজেনও ভালো পাচ্ছেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গণফোরাম থেকে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) থেকে নির্বাচিত হন মোকাব্বির খান।