সোমবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ২:০৮
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

রাজারবাগ পুলিশ হাসপাতালের প্রশংসা চীনা চিকিৎসকদের

ডেক্সরিপোর্ট  ঢাকায় সফররত চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল করোনাক্রান্ত পুলিশ সদস্যদের উন্নত চিকিৎসা সেবা প্রদান এবং করোনা ভাইরাস প্রতিরোধে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের (সিপিএইচ) ব্যবস্থাপনা ও চিকিৎসা প্রটোকলের ভূয়সী প্রশংসা করেছে।

প্রতিনিধি দলের সদস্যরা রোববার (১৪ জুন) সিপিএইচ পরিদর্শন করেন। পরিদর্শনকালে তারা চিকিৎসক এবং পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

সিপিএইচ কর্তৃপক্ষ শুধু করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের চিকিৎসা সেবা প্রদান নয়, করোনা ভাইরাস প্রতিরোধে গ্লাভস, মাস্ক, পিপিইসহ অন্যান্য সুরক্ষা সামগ্রী ব্যবহারের সঠিক পদ্ধতির ওপরও বায়োসেফটি ও বায়োসিকিউরিটি বিষয়ক সেমিনার এবং ওয়ার্কশপ আয়োজন করছে। ফলে করোনা রোগীদের চিকিৎসায় নিয়োজিত চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী এবং পুলিশসহ অন্যান্যদের আক্রান্ত হওয়ার ঝুঁকি অত্যন্ত কম।

বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদের নির্দেশনায় সিপিএইচ এ কোভিড আক্রান্ত পুলিশ সদস্যদের সর্বোচ্চ চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। ফলে ইতোমধ্যে এ হাসপাতালে সর্বোচ্চ সংখ্যক কোভিড-১৯ আক্রান্ত রোগী সুস্থতা লাভ করেছেন।