মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:২৯
শিরোনাম :
বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ

উজিরপুরে স্কুল ছাত্রীকে অপহরনের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক  বরিশাল জেলার উজিরপুর সরকারী ডব্লিউ.বি ইউনিয়ন ইনিষ্টিটিউশনের নবম শ্রেনীর এক ছাত্রীকে প্রকাশ্যে অপহরনের অভিযোগে মঙ্গলবার রাতে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অপহৃতা ছাত্রী স্বর্ণা হালদারের (১৬) বাবা পৌর সদরের বাসিন্দা কাঠমিস্ত্রী সুশান্ত হালদার অভিযোগ করেন, উজিরপুর কারিকর বিড়ি ফ্যাক্টরির শ্রমিক জাকির শেখ মঙ্গলবার সকালে কৌশলে তার সহযোগি দেলোয়ার হোসেনের মাহেন্দ্রাযোগে স্বর্ণাকে অপহরন করে নিয়ে যায়।

বুধবার সকালে লিখিত অভিযোগ প্রাপ্তির সত্যতা স্বীকার করে উজিরপুর মডেল থানার ওসি মোঃ জিয়াউল হাসান বলেন, অপহৃতাকে উদ্ধার ও অভিযুক্তদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে।