মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:২৯
শিরোনাম :
বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ

ঝালকাঠিতে ১০০ ছাড়াল করোনা রোগী, মৃত্যু ৪

ঝালকাঠি প্রতিনিধি  ঝালকাঠি জেলায় নতুন করে চারজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় শনাক্ত রোগীর সংখ্যা ১০০ ছাড়াল। সর্বশেষ প্রতিবেদনের বরাত দিয়ে মঙ্গলবার রাতে এ তথ্য জানিয়েছে জেলা সিভিল সার্জন কার্যালয়।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়,করোনায় সংক্রমিত হিসেবে নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে ঝালকাঠি সদর উপজেলার একজন, কাঁঠালিয়ার দুজন ও রাজাপুর উপজেলার একজন রয়েছেন। এ নিয়ে জেলায় কোভিড-১৯ এ আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১০১ জনে। এর মধ্যে চারজনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৪৩ জন।

জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন আবুয়াল হাসান বলেন, স্বাস্থ্য বিভাগ কোভিড আক্রান্ত ব্যক্তিদের সাধ্য অনুযায়ী চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে। মানুষের মধ্যে অসতর্কতা ও স্বাস্থ্যবিধি না মানার কারণে সংক্রমণের সংখ্যা বেড়ে চলছে। জরুরি প্রয়োজনে বাইরে বের হলে সবাইকে মাস্ক পরাসহ সব স্বাস্থ্যবিধি মানার আহ্বান জানান তিনি।