বরগুনা প্রতিনিধি বরগুনা জেলায় নতুন করে আরো ৫ জনের করোনা শনাক্ত হয়েছে। বরগুনা সিভিল সার্জন অফিসের নিয়ন্ত্রণ কক্ষের তথ্যমতে আজ সকাল ৮টা পর্যন্ত নতুন করে ৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্য বামনা উপজেলায় বনবিভাগের একজন কর্মকর্তা (৫০), বরগুনার একজন পুলিশ সদস্য রয়েছেন।
অন্য ৩ জনের মধ্যে তালতলীর কড়ইবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (৬৮) ও বেতাগী পৌরসভার প্রকৌশলী রয়েছেন (৫১) এবং পাথরঘাটার ইতিপূর্বে করোনা আক্রান্ত স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসারের মা (৫২)। আজ সকাল পর্যন্ত পাওয়া তথ্যে জেলায় সুস্থ ৭৫ জন। চিকিৎসাধীন ৬৫ জন। মারা গেছে ২ জন।