সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১১:৫৩
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

করোনায় আক্রান্ত বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি

ডেক্সরিপোর্ট  বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বুধবার (১৭ জুন) করোনা শনাক্তকরণ পরীক্ষায় তার পজিটিভ এসেছে। তিনি বুধবারই রাজধানীর এভারকেয়ার (সাবেক অ্যাপোলো) হাসপাতালে ভর্তি হবেন বলে নিশ্চিত করেছেন বাণিজ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবদুল লতিফ বকশি।

তিনি বলেন, বাণিজ্যমন্ত্রীর আজ করোনা টেস্টে পজেটিভ এসেছে। তাই তিনি আজই এভারকেয়ার হাসপাতালে ভর্তি হবেন।

লতিফ বকশি বলেন, বাণিজ্যমন্ত্রী নিজে বিষয়টি নিশ্চিত করেছেন। শারীরিকভাবে তিনি সুস্থ আছেন। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

এদিকে গতকাল মঙ্গলবার করোনায় আক্রান্ত হয়েছেন দুই সংসদ সদস্য। তারা হলেন সাবেক প্রধান হুইপ উপাধ্যক্ষ আবদুস শহীদ এবং গণফোরামের নেতা মোকাব্বির খান। বাণিজ্যমন্ত্রীকে নিয়ে মোট ১২ সংসদ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন।