মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:২৯
শিরোনাম :
বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ

তাহিরপুরে ১৪ মাসের শিশু সহ আরো ৬ জন করোনায় আক্রান্ত !

 

 

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি  সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায়  ১৪ মাসের এক শিশুসহ নতুন করে আরও ৬ জন করোনা ভাইরাস সংক্রমনে আক্রান্ত হয়েছে।

বুধবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) বিশেষায়িত আরটি-পিসিআর ল্যাব থেকে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে তাহিরপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স এ তথ্য নিশ্চিত করেছে।নতুন করে করোনা আক্রান্তদের মধ্যে উপজেলার পল্লী বিদ্যুৎ বাদাঘাট অভিযোগ কেন্দ্রের ৩ জন লাইনম্যান,সূর্যের গাঁও গ্রামের ১৪ মাসের ১ শিশু,আনোয়ার পুর গ্রামের ১জন এবং তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী ১জন।

তাহিরপুর উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানাগেছে,মঙ্গলবার পর্যন্ত তাহিরপুরে করোনা উপসর্গে আক্রান্ত ২৮৬ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হয়। এর মধ্যে  পরীক্ষাগার থেকে ২৭০ জনের ফলাফলে ২৪ জনের দেহে করোনা সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে।ভাল হয়েছেন ১৪ জন ও আইসোলেশনে আছেন ১০ জন।

বিষয়টি নিশ্চিত করেছেন,তাহিরপুর উপজেলার স্বাস্থ্যকমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ইকবাল হোসেন।