মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:২৯
শিরোনাম :
বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ

ভোলায় আরো ৯ জন করোনা রোগী শনাক্ত

 

ভোলা প্রতিনিধি  ভোলা সদরে এক স্বাস্থ্যকর্মী ও চরফ্যাশন উপজেলায় এক ডাক্তারসহ আরো ৯ জনের শরীরে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। তাদের নমুনা রিপোর্ট পজেটিভ পাওয়া গেছে। বুধবার (১৭ জুন) দুপুরে তাদের রিপোর্ট পজেটিভ এসেছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

এদের মধ্যে ভোলা সদর উপজেলায় ৭ জন, চরফ্যাসন উপজেলায় একজন ও মনপুরা উপজেলার এক ঔষধ কোম্পানির মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। ভোলা জেলায় মোট শনাক্তের সংখ্যা ১৪৯ জন।

ভোলার সিভিল সার্জন ডাঃ রতন কুমার ঢালী এ তথ্য নিশ্চিত করে বলেন, ভোলা সদর একজন স্বাস্থ্যকর্মী ও চরফ্যাশনে একজন ডাক্তার এবং মনপুরায় ঔষধ কোম্পানির একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভসহ মোট ৯ জনের শরীরে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। তিনি জানান, গত কয়েকদিন আগে তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। আজ বুধবার দুপুরে তাদের রিপোর্ট পজেটিভ এসেছে। এ নিয়ে ভোলায় মোট ১৪৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।
এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৩ জন। মৃত ৩ জন বাদে বর্তমানে আক্রান্ত আছেন ১০৬ জন।

জেলা সিভির সার্জন কার্যালয় সূত্র আরো জানায়, সদর উপজেলায় করোনায় আক্রান্ত ৬৬ জনের মধ্যে সুস্থ ২৩ জন। এছাড়াও করোনা আক্রান্ত হয়ে লালমোহন, চরফ্যাসন ও মনপুরায় ৩ জনের মৃত্যু হয়েছে।

এ পর্যন্ত ভোলা থেকে ২ হাজার ৮৭৩ জনের নমুনা সংগ্রহ করে ঢাকা ও বরিশাল ল্যাবে পাঠানো হয়েছে। রিপোর্ট এসেছে ২ হাজার ৪৭০ জনের। এর মধ্যে ২ হাজার ৩২১ জনের নমুনার রিপোর্ট নেগেটিভ আসলেও ১৪৯ জনের পজিটিভ আসে।