মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:৪৬
শিরোনাম :
বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ

অব্যাহতির পর আটক হলেন পানি সম্পদ প্রতিমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা

ডেক্সরিপোর্ট  সদ্য দ্বায়িত্ব থেকে অব্যাহতি প্রদানের পর এবার আটক হলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অবসরপ্রাপ্ত) জাহিদ ফারুক শামীম এমপি’র ব্যক্তিগত কর্মকর্তা হাদিস মীর।

 

বুধবার সন্ধ্যায় কাউনিয়া থানা পুলিশ নগরীর পশ্চিম কাউনিয়া হাওলাদার বাড়ি সড়কের একটি বাসা থেকে তাকে আটক করে। সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের থেকে অব্যাহতি প্রদান আদেশের এক দিন পরই আটক হলেন হাদিস মীর। তবে কী কারণে তাকে আটক করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।

 

এই বিষয়ে জানতে কাউনিয়া থানা পুলিশের ওসির সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, প্রাথমিকভাবে হাদিস মীরকে হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ চলছে।

প্রসঙ্গত পানি সম্পদ প্রতিমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা হাদিস মীরের বিরুদ্ধে সাম্প্রতিকালে অবৈধভাবে অর্থের মালিক হওয়াসহ টিআর কাবিখা আত্মসাতের অভিযোগ ওঠে।

 

সর্বশেষ নিজগ্রাম সদর উপজেলার সাপানিয়ায় জমি সংক্রান্ত বিরোধে স্বামী-স্ত্রীকে মারধর করে হাসপাতালে পাঠায় এবং উল্টো মামলা দিয়ে তাদের গ্রেপ্তার করিয়ে কারাগারে প্রেরণ করার অভিযোগ রয়েছে। এক্ষেত্রে সে প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে প্রশাসনিক সুবিধা নিয়েছে বলে অভিযোগ রয়েছে।