মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:২৩
শিরোনাম :
নানা আয়োজনে বরিশালে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পদ্মা সেতুতে বাস উল্টে নারী-শিশুসহ আহত ৮ ডা. অমিতাভের কাছে তিনটি স্বাস্থ্য প্রতিষ্ঠান সহ হাজারো রোগী জিম্মি, মন্ত্রণালয়ে অভিযোগ শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি কর্মসংস্থানের জন্য এখন থেকেই প্রস্তুত করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নূর নিষেধাজ্ঞা শেষে মঙ্গলবার খুলছে সুন্দরবন সীমান্ত সুরক্ষায় বিজিবিকে আরও কার্যকর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির ক্ষতিগ্রস্ত ১০ হাজার কর্মীকে বিনা খরচে মালয়েশিয়া পাঠানোর নির্দেশ কোলের সন্তান বিক্রি করে আইফোন কিনলেন বাবা সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান

অক্সফোর্ডের করোনার টিকা প্রথমে যাবে ইউরোপে

অনলাইন ডেস্ক  চলতি বছরের শেষে বাজারে আসতে পারে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবিত করোনাভাইরাসের প্রতিষেধক। তবে প্রথমেই যাবে ইউরোপে। ব্রিটিশ কোম্পানি অ্যাস্ট্রাজেনেকা এরই মধ্যে জার্মানি, ফ্রান্স, ইতালি ও নেদারল্যান্ডসের সঙ্গে চুক্তি করেছে।

চলতি বছরের শেষেই বাজারে আসছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবিক করোনাভাইরাসের প্রতিষেধক। ব্রিটিশ কোম্পানি অ্যাস্ট্রাজেনেকা এরই মধ্যে ইউরোপের ইনক্লুসিভ ভ্যাকসিনস অ্যালায়ান্সের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। যার আওতায় জার্মানি, ফ্রান্স, ইতালি ও নেদারল্যান্সডে ৪০০ মিলিয়ন ডোজ প্রতিষেধক সরবরাহ করবে কোম্পানিটি।

এদিকে জার্মান প্রতিষ্ঠান বিয়নটেক এবং কিউরভ্যাক ১৪৪ জন মানুষের দেহে করোনা টিকার দ্বিতীয় ধাপের পরীক্ষা-নিরীক্ষা অব্যাহত রেখেছে। এদিকে প্রতিষেধক পেতে আরও সময় লাগলেও ইবোলার প্রতিষেধক রেমডিসিভির নিয়ে আশাবাদী চিকিৎসকসহ প্রবাসীরাও।

অন্যদিকে কোভিড সংক্রমণ যেন পিছু ছাড়ছে না জার্মানির। গত কয়েকদিনে সংক্রমণ কমলেও আবার বেশ কয়েকটি অঙ্গরাজ্যের ২১ জন কৃষি শ্রমিক, শতাধিক শিক্ষার্থী ও মাংস প্রক্রিয়াকরণ কারখানায় ৪শ’ কর্মী নতুন করে সংক্রমিত হওয়ায় আতঙ্ক বেড়েছে।