সোমবার, ১লা নভেম্বর, ২০২৬ ইং, রাত ১২:৩৯
শিরোনাম :
সুরেন্দ্র ভবন ছাত্রাবাসে সিনিয়রের বিরুদ্ধে জুনিয়রকে স্টাম্প দিয়ে আঘাতের অভিযোগ শায়েস্তাবাদে জনগনের আস্থার প্রতীক বিএনপি নেতা চেয়ারম্যান প্রার্থী হেমায়েত হোসেন মুরাদ! বিএম কলেজে ছাত্রীদের জন্য পৃথক পাঠকক্ষ উদ্বোধন করলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী জাবের আহমেদ রাজধানীতে সাত রুটে কোম্পানিভিত্তিক ৮৬১ বাস চালু ৩ দাবিতে ৪ নভেম্বর মাঠে নামছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা মেহেন্দিগঞ্জের পর এবার বাকেরগঞ্জে জামায়াতকর্মী সাজিয়ে ইসলামী আন্দোলনে যোগদানের নাটক দারাজের ‘টপ অ্যাফিলিয়েট অ্যাওয়ার্ড’ ও ‘অ্যাফিলিয়েট স্টার’ সম্মাননা পেলেন ফ্রিল্যান্সার আসিফ আলী বরিশাল বোর্ডে ১১ শিক্ষা প্রতিষ্ঠানের সবাই ফেল,পাশের হার কমে ৪৪.৮৪ শতাংশ বরিশালে বি.এন.খান কলেজের নাম ব্যবহার করে সংখ্যালঘু পরিবারের সম্পত্তি দখল চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন শেরেবাংলা সম্মাননা পেলেন কথা সাহিত্যিক মামুন-অর-রশিদ

করোনার প্রাদুর্ভাব বাড়লেও লকডাউনে যাবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প

অনলাইন ডেস্ক  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বেশ কয়েকটি রাজ্যে করোনার প্রাদুর্ভাব নতুন করে বাড়লেও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হবে না।

বুধবার ফক্স নিউজ চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমরা দেশের অর্থনীতিকে ফের বন্ধ করবো না। আমরা তা করতে দিতে পারি না।

এর আগে হোয়াউট হাউসের অর্থনৈতিক উপদেষ্টা ল্যারি কুডলো ও মার্কিন অর্থমন্ত্রী স্টিভেন মানুচিনও একই কথা বলেছেন।

যুক্তরাষ্ট্রে বেশিরভাগ রাজ্য নতুন করে সচল হওয়ার পথে থাকার মধ্যেই আবার লাফিয়ে বাড়ছে করোনাভাইরাস সংক্রমণ। ৬ রাজ্যে সংক্রমণ রেকর্ডসংখ্যক বেড়েছে।

অ্যারিজোনা, ফ্লোরিডা, ওকলাহোমা, অরেগন, টেক্সাস, নেভাডায় মঙ্গলবার রেকর্ড সংক্রমণ দেখা গেছে। ফ্লোরিডায় এদিন নতুন কোভিড-১৯ শনাক্ত হয়েছে ২,৭৮৩ জনের। টেক্সাসে ২,৬২২ জন এবং অ্যারিজোনায় ২,৩৯২ জন।

ওকলাহোমা, অরেগন এবং নেভাডাতেও একদিনের হিসাবে সবচেয়ে বেশি সংক্রমণ ধরা পড়েছে মঙ্গলবার।

গত ২৩ মে এ রাজ্যগুলোতে সংক্রমণের যে হার ছিল তার তুলনায় সংক্রমণ অনেক বেড়েছে। হাসপাতালগুলোতেও রেকর্ড সংখ্যক রোগী আসছে।

অ্যারিজোনার একটি মেডিকেল সেন্টারে সোমবার নিবিড় পরিচর্যাকেন্দ্রে কেবল একটি শয্যাই খালি ছিল বলে জানিয়েছেন চিকিৎসাকর্মীরা।

যুক্তরাষ্ট্রের আরো অন্তত ১৯ টি রাজ্যে গত দুসপ্তাহ ধরেই বাড়ছে করোনাভাইরাস সংক্রমণ।