রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং, বিকাল ৪:৪২
শিরোনাম :
সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন

সোনারগাঁওয়ে প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিকার বাড়ির সামনে যুবকের আত্মহত্যা

ডেক্সরিপোর্ট  নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া ইউপির কামারগাঁও এলাকায় প্রেমে ব্যর্থ হয়ে অভিমান করে এক যুবক গলায় ফাঁঁস দিয়ে আত্মহত্যা করেছে।

আত্মহত্যা করা ওই যুবকের নাম মো. ইব্রাহীম। পুলিশ বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল থেকে নিহত ওই যুবকের লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বিশেষখানা গ্রামের হাজী খোকন মিয়ার ছেলে মো. ইব্রাহীম কামারগাঁও গ্রামের এক কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়।

প্রেমে ব্যর্থ হয়ে ইব্রাহীম কামারগাঁও গ্রামে বুধবার সন্ধ্যায় প্রেমিকার বাড়ির কাছাকাছি নির্জন জায়গায় গাছের ডালে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে।

খবর পেয়ে বৃহস্পতিবার সকালে সোনারগাঁ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ওই যুবকের লাশ উদ্ধার করে।

ইব্রাহীম মোগরাপাড়া সরকারি এইচজিজিএস স্মৃতি বিদ্যায়ন থেকে ২০২০ সালের এসএসসি পরীক্ষায় সফলতার সঙ্গে পাশ করে।

সোনারগাঁও থানার ওসি (তদন্ত) শরিফ হোসেন বলেন, কী কারণে ওই যুবক আত্মহত্যা করেছে তা তদন্ত করে দেখছে পুলিশ। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।