সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং, দুপুর ১২:০৬
শিরোনাম :
মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ, সাহায্য করবে সরকার ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা ‘যৌতুক’ নয়: হাইকোর্ট কোনো মেয়ের স্বপ্ন যেন অর্থনৈতিক সীমাবদ্ধতা বা বৈষম্যের কারণে থেমে না যায়: প্রধানমন্ত্রী দিল্লিতে বিমসটেকের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যাচ্ছেন না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী রমজানে খাদ্য সরবরাহে সংকট হবে না, পর্যাপ্ত মজুত আছে: খাদ্যমন্ত্রী কাঠামোগত ক্ষয়ক্ষতি থেকে ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর পতনের দ্বারপ্রান্তে মোদি,দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের দারিদ্র্যতা,অনিশ্চিত আবাসন ও ভ্রাম্যমাণ জীবনে শিক্ষাবঞ্চিত বেদে শিশুরা আন্তর্জাতিক ভাষা প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতলেন বিএম কলেজের রিফাত বিদায় বেলায় অবরুদ্ধ দুর্নীতির বরপুত্র বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা

কোটি ডলারের গাড়ি

ফ্রান্সের সুপারকার নির্মাতা বুগাটি কোটি ডলারের বেশি দামে নতুন একটি গাড়ি বিক্রি করেছে। তারা দাবি করছে, এটিই বিশ্বে এযাবৎকালের সবচেয়ে দামি গাড়ি।

অজ্ঞাতনামা এক ব্যক্তির কাছে গাড়িটি কর বাদে কমপক্ষে ১ কোটি ১০ লাখ ডলারে বিক্রি করা হয়। গাড়িটির আসল দাম এখনো জানানো হয়নি। ধারণা করা হচ্ছে, গাড়ির দাম আগের রেকর্ড ভেঙেছে। রোলস রয়েস সোয়েপটেইল গাড়ি এর আগে ৮০ থেকে ৯০ লাখ ডলারে বিক্রি হয়।

বিবিসি অনলাইনের খবরে জানানো হয়, বুগাটির ১১০তম বার্ষিকী উদ্‌যাপন উপলক্ষে গাড়িটি তৈরি হয়। ধারণা করা হচ্ছে, পোরশের প্রতিষ্ঠাতার নাতি ফার্দিনান্দ পিয়েচ গাড়িটি কিনছেন। পিয়েচ ভক্সওয়াগন গাড়ির সাবেক প্রধান নির্বাহী। বুগাটির মালিকানা তাঁরই হাতে।

বুগাটির প্রেসিডেন্ট স্টেপহেন উইঙ্কেলম্যান বলেন, গাড়িটি কালো রঙের। এতে অত্যাধুনিক প্রযুক্তি রয়েছে। দেখতেও খুব সুন্দর। আছে বিলাসবহুল ব্যবস্থা। গাড়িটি কালো কার্বন ফাইবার দিয়ে তৈরি। ১৬টি সিলিন্ডার ইঞ্জিন আছে।

গাড়িটি কত দ্রুত চলে, তা বুগাটি জানায়নি। গাড়িটি ২ দশমিক ৪ সেকেন্ডে ৬২ মাইল পর্যন্ত গতি তুলেছে। সর্বোচ্চ গতিসীমা ঘণ্টায় ২৬১ মাইল।

বুগাটি বলছে, লা ভয়েচিয়ার নোয়ার নামে গাড়িটি ৫৭ এসসি আটলান্টিক ধরনের প্রতি শ্রদ্ধাস্বরূপ তৈরি হয়েছে। ১৯৩৬ থেকে ১৯৩৮ সালের মধ্যে এ ধরনের মাত্র চারটি গাড়ি তৈরি হয়। ফ্যাশন ডিজাইনার র‍্যালফ লরেন লাস্ট আটলান্টিক গাড়ির মালিক ছিলেন।