রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং, বিকাল ৪:২৭
শিরোনাম :
আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী বরিশালে জুলাই জাগরণ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হাসপাতালে স্ত্রীর মরদেহ রেখে পালালো স্বামী বরিশালে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্ত্রীকে মারধর ও কোটি টাকা যৌতুক দাবির মামলায় টিকটকার মামুন কারাগারে ফিলিস্তিনি বন্দিদের জন্য কুমিরে ঘেরা খাল খনন শুরু করছে ইসরায়েল সাংবাদিক শফিকের মুক্তির দাবীতে প্রেসক্লাবের সামনে মানববন্ধন, ফায়ার সার্ভিস,স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি

বাতিল করা হয়েছে ভিকারুননিসার অধ্যক্ষ নিয়োগপ্রক্রিয়া

ডেক্সরিপোর্ট: অনিয়মের কারণে বাতিল করা হয়েছে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নিয়োগ প্রক্রিয়া।এ ছাড়া নিয়োগ কমিটির পাঁচজন সদস্য যাতে কোনো স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ নিয়োগ কমিটিতে সদস্য হিসেবে থাকতে না পারেন, সেই বিষয়েও ব্যবস্থা নিতে বলা হয়েছে।

বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এক আদেশে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডকে এই ব্যবস্থা নিতে বলেছে।

উল্লেখ্য, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পরিচালনা কমিটির বিষয়টি দেখভাল করে শিক্ষা বোর্ডগুলো। এ জন্য ঢাকা বোর্ডকে এই নির্দেশ দেওয়া হয়। এর আগে গত এপ্রিলে নিয়োগ পরীক্ষা নিয়ে অভিযোগ ওঠার পর নিয়োগ কার্যক্রম স্থগিত করেছিল মন্ত্রণালয়।

ওই নিয়োগ কমিটির সদস্যদের মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের প্রতিনিধি হিসেবে ছিলেন সংস্থাটির পরিচালক (কলেজ ও প্রশাসন) শাহেদুল খবীর চৌধুরী। বাকি চারজন সদস্য হলেন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফেরদৌসী বেগম, প্রতিষ্ঠানটির বিদায়ী পরিচালনা কমিটির সভাপতি গোলাম আশরাফ তালুকদার, অভিভাবক প্রতিনিধি আতাউর রহমান ও মুজিবুর রহমান হাওলাদার।

জানা গেছে, ২৬ এপ্রিল ভিকারুননিসা নূন স্কুলের অধ্যক্ষ নিয়োগের পরীক্ষায় ১৩ জন প্রার্থী অংশ নেন। লিখিত পরীক্ষার অংশে নম্বর ছিল ৩০। লিখিত পরীক্ষায় নিয়োগের জন্য সুপারিশ করা তিন প্রার্থীর মধ্যে একজন পান সাড়ে ৩ নম্বর। বাকি দুজনের একজন পান সাড়ে ৭ ও আরেক জন পান ৪ নম্বর।

কিন্তু বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভায় লিখিত পরীক্ষায় সাড়ে ৩ নম্বর পাওয়া মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজর একজন শিক্ষককে অধ্যক্ষ নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়। লিখিত ও মৌখিক পরীক্ষা এবং শিক্ষা সনদের যোগ্যতা মিলিয়ে তাঁকে নিয়োগের সিদ্ধান্ত হয় বলে পরিচালনা পরিষদরে পক্ষ থেকে দাবি করা হয়।

কিন্তু এই সিদ্ধান্তে আপত্তি (নোট অব ডিসেন্ট) জানান পরিচালনা পর্ষদের সদস্য তাজুল ইসলাম। তাঁর যুক্তি হলো, প্রচলিত পরীক্ষাপদ্ধতির হিসেবে ৩০ নম্বরের মধ্যে সাড়ে ৩ পেলে পাস নম্বরই হয় না। আবার লিখিত পরীক্ষায় যেভাবে প্রশ্ন করা হয়েছে তাতে মনে হয়েছে নিয়োগের সিদ্ধান্ত হওয়া ওই প্রার্থীর কথা মাথায় রেখেই প্রশ্নপত্র করা হয়েছে।

পরে জানা গেছে, ঘুষের অভিযোগে সাময়িকভাবে বরখাস্ত হওয়া দুর্নীতি দমন কমিশনের একজন পরিচালকের স্ত্রী ওই প্রার্থী। নিয়োগের অনিয়ম নিয়ে তখনই শিক্ষা মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ করা হয়।

গত ডিসেম্বরে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী অরিত্রী অধিকারীর আত্মহত্যার ঘটনায় তৎকালীন ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজনীন ফেরদৌসসহ তিন শিক্ষককে সরিয়ে দেওয়া হয়। এরপর থেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিয়ে চলছে প্রতিষ্ঠানটি।